রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আজাদ হোসেন আক্ষেপ করে বলেছেন, “আওয়ামী লীগের নির্যাতন-নিপীড়নের কারণে গত ১৭ বছর আমি বাড়িতে ঘুমাতে পারিনি। মাথার নিচে ইট দিয়ে বহু রাত কাটিয়েছি। উল্লাপাড়া, ঢাকা, বগুড়া, রাজশাহী মহাসড়কে আন্দোলন করতে গিয়ে পুলিশের তাড়া খেয়ে খালে-বিলে পড়েছি। অথচ এখন দেখছি পাঁচ আগস্টের পর নতুন নতুন নেতার সৃষ্টি হয়েছে ।
মোঃ আজাদ হোসেন বলেন, “বিএনপিতে প্রতিযোগিতা থাকলেও প্রতিহিংসা নেই। গত ৪৫ বছর ধরে আমি উল্লাপাড়া -৪ (উললাপাড়া-সলঙ্গা ) আসনের নেতা-কর্মীদের পাশে ছিলাম। বিশেষ করে গত ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রাম, নেতা-কর্মীদের কারাবন্দি অবস্থায় দেখাশোনা এবং মামলার জামিনের খোঁজ খবর রেখেছি ,তখন কাউকে পাশে পাইনি।”
তিনি আরও বলেন, “নির্বাচন ঘনিয়ে আসায় এখন অনেক নেতাকে এলাকায় আসা-যাওয়া করতে দেখা যাচ্ছে, অতিথি পাখির আগমন ঘটছে। প্রশ্ন হলো, গত ১৭ বছর তারা কোথায় ছিলেন?”আজাদ হোসেন কেন্দ্রীয় বিএনপির নীতি নির্ধারকদের কাছে অনুরোধ করেন যে যারা বিগত আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়ে হাসিনা সরকারের পতনের অগ্রণী ভূমিকা পালন করেছে তাদের মধ্যে থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করা হোক। জনাব আজাদ হোসেন আরো বলেন যে যদি ত্যাগে নির্যাতিতদের মধ্য থেকে দলীয় মনোনয়ন দেওয়া হয় তাহলে তৃণমূলের নেতাকর্মীরা আর উজ্জীবিত হবে। আমরা উল্লাপাড়া উপজেলা বিএনপি আগেও ঐক্যবদ্ধ ছিলাম আর এখন ঐক্যবদ্ধ আছি ইনশাল্লাহ। জনাব আজাদ হোসেন উল্লাপাড়াও সলঙ্গবাসীর কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দোয়া চান।
মন্তব্য করুন