মধ্যনগরে বিএনপির মহাসমাবেশ, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচার - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতারমরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিতমহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিতবিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভাহরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলাশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতামধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনীঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজরংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
শিহাব মিয়া,মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
১৫ আগস্ট ২০২৫, ৩:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মধ্যনগরে বিএনপির মহাসমাবেশ, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচার

শিহাব মিয়া,মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে সুনামগঞ্জের মধ্যনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে মধ্যনগর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে উপজেলা বিএনপির আয়োজিত জনসভার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী জনাব আব্দুল মোতালিব খান — সদস্য, আহ্বায়ক কমিটি সুনামগঞ্জ জেলা বিএনপি; সাবেক সহ-সভাপতি, সুনামগঞ্জ জেলা বিএনপি; সাবেক চেয়ারম্যান, ধর্মপাশা উপজেলা পরিষদ এবং সাবেক সভাপতি, ধর্মপাশা উপজেলা বিএনপি।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মোতালিব খান বিএনপির ঘোষিত ৩১ দফা জাতীয় রূপরেখা তুলে ধরে বলেন, এই ৩১ দফা কেবল রাজনৈতিক দলীয় এজেন্ডা নয়, এটি একটি গণমুখী রূপকল্প। এখানে স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার ও জনগণের মৌলিক অধিকার সংরক্ষণের প্রতিশ্রুতি রয়েছে। তিনি তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে বলেন, এই দফাগুলো দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবে হায়াত। উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল কাইয়ুম মজনু ও সদস্য কামাল হোসেনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
জনাব লিয়াকত আলী (বীর মুক্তিযোদ্ধা), আহ্বায়ক, ধর্মপাশা উপজেলা বিএনপি; জনাব আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক, মধ্যনগর উপজেলা বিএনপি; জনাব মুসাহিদ তালুকদার, যুগ্ম আহ্বায়ক, মধ্যনগর উপজেলা বিএনপি; জনাব মামুনুর রশিদ শান্ত, সদস্য, ধর্মপাশা উপজেলা বিএনপি ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপি; জনাব আফজাল হোসেন স্বপন, সদস্য, ধর্মপাশা উপজেলা বিএনপি ও সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপি।

এছাড়া বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোক্তার মিয়া ও সেনুয়ার হোসেন; ধর্মপাশা উপজেলা বিএনপির অন্যতম সদস্য মাহবুব আলম হানিস ও চন্দন খান; বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সুজন মিয়া; চামরদানি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন; উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সোহেল ও যুগ্ম আহ্বায়ক সাজিবুল তালুকদার; শ্রমিক দলের আহ্বায়ক জলিল মিয়া; স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুকন উদ্দিন রুকন; উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনু ও যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ প্রমুখ।

উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবে হায়াতের সমাপনী বক্তব্যের মাধ্যমে জনসভার কার্যক্রম শেষ হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার

মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা

হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত

১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা

মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী

ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ

রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল

১০

সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

১১

রংপুরের নারী পুলিশ সদস্যদের আত্মবিশ্বাসে,এগিয়ে আসার আহ্বান আরপিএমপি কমিশনারের

১২

চুরির অপবাদে নির্মম নির্যাতন অপমান সইতে না পেরে যুবকের আত্মহত্যা

১৩

থামছে না সড়ক দুর্ঘটনা

১৪

সালথায় দাঙ্গা না করার শর্তে মাত্র ২৩টি দেশীয় অস্ত্র জমা দিল ছয় গ্রামবাসী

১৫

রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার

১৬

হরিরামপুরে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন,এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি

১৭

চট্টগ্রামের ওয়েল গ্রুপের চেয়ারম্যান ও সিইও সৈয়দ নুরুল ইসলাম গ্রেপ্তার

১৮

রংপুরকে মাদক মুক্ত করতে ডিবির তৎপরতা অব্যাহত, ১০০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি

১৯

আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা থেকে ১জন অস্ত্রসহ গ্রেফতার

২০