অন্য দলের সমালোচনা না করে আগে নিজের দলটা গোছান- শামা ওবায়েদ - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতারমরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিতমহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিতবিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভাহরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলাশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতামধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনীঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজরংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
সাজ্জাদ হোসেন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি
১৭ আগস্ট ২০২৫, ২:০৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

অন্য দলের সমালোচনা না করে আগে নিজের দলটা গোছান- শামা ওবায়েদ

সাজ্জাদ হোসেন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ইঙ্গিত করে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ছোট ছোট কিছু দল হইছে, খুবই ভাল কথা। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি।

কিন্তু আমরা দেখতেছি, দুই মাস বয়স হয় নাই এই নতুন দল থেকে আম একে একে লোকজন পদত্যাগ করছে। আপনাদের বলবো, অন্য দলের সমালোচনা না করে আগে নিজের দলটা গোছান। একজন বলেছে, ফেব্রুয়ারি মাসে নাকি নির্বাচন হবে না। আমাদের ছেলে-মেয়েরা কি এই জন্য জীবন দিয়েছে।

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের বিএনপির উদ্যোগে খাড়দিয়া পশ্চিম মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে   আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

তিনি বলেন, আওয়ামী লীগ প্রতিটা গণতান্ত্রিক, সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছিল। তাই আমরাও সংস্কার চাই। বিএনপির হাত ধরেই সেই সংস্কার হবে। দীর্ঘ ১৭ বছর মানুষ কথা বলতে পারেনি। যাকে ইচ্ছে তাকে ভোট দিতে পারে নাই।

ভোটের অধিকার আদায়ের জন্য মানুষকে মাঠে নামতে হয়েছে। বন্ধুকের গুলির মুখে বুক পেতে দিতে হয়েছে। রাজপথে রক্ত ঝড়েছে। সংস্কারের প্রথম ধাপ হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। যে নির্বাচনের প্রতিক্ষায় ১৮ কোটি মানুষ। জনগনের ভোটে নির্বাচিত হয়েই বিএনপি পুর্ণাঙ্গ সংস্কার করবে।

শামা ওবায়েদ বলেন, চাঁদাবাজ ও দখলবাজদের ঠাঁই বিএনপিতে নাই। কথাগুলো আপনাদের অক্ষরে অক্ষরে মনে রাখতে হবে। আমরা সেই বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে কোনো আয়নাঘর থাকবে না। যে বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। ধর্ম, বর্ণ, গোত্র, জাত নির্বিশেষে সকলের অধিকার থাকবে।

যদুনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান খান হুমায়ুনের সভাপতিত্বে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুর ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিদ্দিক তালুকদার, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, সহ-সভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম-সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার

মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা

হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত

১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা

মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী

ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ

রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল

১০

সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

১১

রংপুরের নারী পুলিশ সদস্যদের আত্মবিশ্বাসে,এগিয়ে আসার আহ্বান আরপিএমপি কমিশনারের

১২

চুরির অপবাদে নির্মম নির্যাতন অপমান সইতে না পেরে যুবকের আত্মহত্যা

১৩

থামছে না সড়ক দুর্ঘটনা

১৪

সালথায় দাঙ্গা না করার শর্তে মাত্র ২৩টি দেশীয় অস্ত্র জমা দিল ছয় গ্রামবাসী

১৫

রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার

১৬

হরিরামপুরে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন,এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি

১৭

চট্টগ্রামের ওয়েল গ্রুপের চেয়ারম্যান ও সিইও সৈয়দ নুরুল ইসলাম গ্রেপ্তার

১৮

রংপুরকে মাদক মুক্ত করতে ডিবির তৎপরতা অব্যাহত, ১০০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি

১৯

আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা থেকে ১জন অস্ত্রসহ গ্রেফতার

২০