বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাব
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান
বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন
হরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতার
হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট
আশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুক
পূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়ি
আশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
আশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার
মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)-এর ২১ সদস্যবিশিষ্ট নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকালে উপজেলার স্বপ্নবিলাস ফ্লাওয়ার ভিলেজে অনুষ্ঠিত এক বিশেষ সভায় কমিটির অনুমোদন ও ঘোষণা দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে মোঃ বেলাল হোসেনকে সভাপতি, মোঃ মাহবুব আলমকে সিনিয়র সহ-সভাপতি, মোঃ ফারুক হোসেনকে সাধারণ সম্পাদক এবং মোঃ শামিম হোসেনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য মোঃ শাহাদাৎ হোসেন ও মোঃ রবিউল হোসেন।
এছাড়া সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য যুব পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মোঃ জালাল হোসেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মোঃ মুজাহিদুল ইসলাম, মহালছড়ি উপজেলা আহ্বায়ক মোঃ সাইদুর রহমান এবং সদস্য সচিব মোঃ সাকাওয়াত হোসেন।
অনুষ্ঠানে নাগরিক পরিষদ, যুব পরিষদ ও ছাত্র পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যমকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে পাহাড়ে শান্তি, স্থিতিশীলতা ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মন্তব্য করুন