পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে মানিকগঞ্জে বিএনপির বিক্ষোভ - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
রূপগঞ্জ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ইউপি প্রশাসকের সেল্টারে সংখ্যালঘু পরিবারের বসতভিটা দখলনভেম্বরেও কাতারের এলএনজি পাবে না বাংলাদেশ-পাকিস্তানএশিয়ান গেমস ক্রিকেট: শুরুর আগেই বড় দুঃসংবাদ পেল বাংলাদেশসিঙ্গাপুরের বিপক্ষেও ভাগ্য বদলালো না বাংলাদেশেরপারমাণবিক ইস্যুতে মার্কিন চাপ সহ্য করতে প্রস্তুত তেহরানসুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনপরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে মানিকগঞ্জে বিএনপির বিক্ষোভনানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যুবিকেএসপিতে চীনা ভাষা শিক্ষা সেন্টারের উদ্বোধনসালমান মুক্তাদির ইস্যুতে মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার
admin
২৮ সেপ্টেম্বর ২০২৬, ৪:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে মানিকগঞ্জে বিএনপির বিক্ষোভ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে মানিকগঞ্জে বিএনপির বিক্ষোভ
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে মানিকগঞ্জে বিএনপির বিক্ষোভ

মানিকগঞ্জ প্রতিনিধি:   পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (২৭ সেপ্টেম্বর) জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন।
কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। মিছিলের নেতৃত্ব দেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।
সমাবেশে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জামিলুর রশিদ খানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
এ ছাড়া জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীব, যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জি এস জিন্নাহসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা দেশের চলমান পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। তারা সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মানিকগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপগঞ্জ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ইউপি প্রশাসকের সেল্টারে সংখ্যালঘু পরিবারের বসতভিটা দখল

১

নভেম্বরেও কাতারের এলএনজি পাবে না বাংলাদেশ-পাকিস্তান

২

এশিয়ান গেমস ক্রিকেট: শুরুর আগেই বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

৩

সিঙ্গাপুরের বিপক্ষেও ভাগ্য বদলালো না বাংলাদেশের

৪

পারমাণবিক ইস্যুতে মার্কিন চাপ সহ্য করতে প্রস্তুত তেহরান

৫

সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

৬

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে মানিকগঞ্জে বিএনপির বিক্ষোভ

৭

নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু

৮

বিকেএসপিতে চীনা ভাষা শিক্ষা সেন্টারের উদ্বোধন

৯

সালমান মুক্তাদির ইস্যুতে মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

১০

সওজ আর পল্লী বিদ্যুতের ঠেলাঠেলিতে সড়কের মাঝে খুঁটি রেখেই নির্মাণ কাজ চলছে

১১

দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১২

পীরগঞ্জে পেঁপের ফলন হয়েছে বাম্পার, কিন্তু দাম কম, কৃষক হতাশ

১৩

মাঝে মাঝে প্রতিপক্ষের কাছ থেকে বল চুরি করি: ইয়ামাল

১৪

বরিশালের যেসব নদীতে বড় লঞ্চ চলত সেগুলো এখন ‘মরা খাল’

১৫

কালীগঙ্গার নৌকাবাইচে কসাইবাড়ির বাজিমাত

১৬

উল্টো পথে বাসের ধাক্কা, শিবালয়ে মা-মেয়ের প্রাণ গেল

১৭

প্রত্যেক খুনির বিচার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

রূপগঞ্জে ৬ মাংস বিক্রেতাকে জরিমানা

১৯

সুনামগঞ্জের পুলিশ সুপারের সাথে মতবিনিময় করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দরা

২০