বৃষ্টি উপেক্ষা করে সখীপুরে এনসিপির ‘জুলাই পথযাত্রা’ অনুষ্ঠিত - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়েররূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভরূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাইসালথায় ২০ লিটার দেশীয় মদ উদ্ধার: গ্রেপ্তার ১পীরগঞ্জে আখ চাষে লাভবান হচ্ছেন কৃষক, খরচ কম,ফলন বেশীজোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্নসুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরাজ্বালানি সংকটে ‎রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণাঃ শ্রমিকদের ক্ষোভচিরতরে থমকে গেল দুই জীবন: মহালছড়ি মাইসছড়িতে বজ্রপাতে দম্পতির মৃত্যুসুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
admin
৮ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বৃষ্টি উপেক্ষা করে সখীপুরে এনসিপির ‘জুলাই পথযাত্রা’ অনুষ্ঠিত

বৃষ্টি উপেক্ষা করে সখীপুরে এনসিপির ‘জুলাই পথযাত্রা’ অনুষ্ঠিত

গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি

টানা বৃষ্টি উপেক্ষা করে টাঙ্গাইলের সখীপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে ‘জুলাই পথযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। আজ ৭ জুলাই মঙ্গলবার বিকেল ৪টায় পৌরসভার তাললতা চত্বরে আয়োজিত পথসভায় দলের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি সমর্থকরা অংশ নেন।

‎পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির সভাপতি ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। তিনি বলেন, জনগণের অধিকার, সুশাসন, জবাবদিহিতা এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনে জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাচ্ছে। দেশের মানুষের প্রত্যাশা পূরণে গণমানুষকে সঙ্গে নিয়েই দল এগিয়ে যাবে বলেও তিনি উল্লেখ করেন।
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের উত্তরাঞ্চলের সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, দেশের তরুণ সমাজকে নেতৃত্বে এনে একটি আধুনিক, স্বচ্ছ ও জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যেই এনপিপির রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে থাকার আহ্বান জানান।

‎এ সময় দলের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন। বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, উন্নয়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। ‎বৃষ্টি উপেক্ষা করেই বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে পথসভা শুরু হয়ে ‎তাললতা চত্বরে শেষ হয়। এনসিপির এ পথসভাকে ঘিরে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীরা দলীয় স্লোগান ও ব্যানার-ফেস্টুন নিয়ে কর্মসূচিতে অংশ নেন।

‎পথসভা শেষে নেতৃবৃন্দ দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ‘জুলাই পথযাত্রা’ কর্মসূচি পালন করেন। কর্মসূচিটি শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের

রূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভ

রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই

সালথায় ২০ লিটার দেশীয় মদ উদ্ধার: গ্রেপ্তার ১

পীরগঞ্জে আখ চাষে লাভবান হচ্ছেন কৃষক, খরচ কম,ফলন বেশী

জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা

জ্বালানি সংকটে ‎রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণাঃ শ্রমিকদের ক্ষোভ

চিরতরে থমকে গেল দুই জীবন: মহালছড়ি মাইসছড়িতে বজ্রপাতে দম্পতির মৃত্যু

সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।

১০

মহালছড়িতে যৌথ বাহিনীর জালে ইউপিডিএফের (মূল) শীর্ষ সন্ত্রাস চাঁদাবাজ সোনা চাকমা

১১

পীরগঞ্জে এক বাবার আর্তনাদ মেয়েকে বাঁচাতে নিয়ে গেলাম, লাশ হয়ে ফিরল”—কাঁদতে কাঁদতে বাবার কঠিন বিচারের দাবি

১২

জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের কয়েল স্প্রিং ও বডি ভেঙে ট্রেন চলাচল বন্ধ, বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা।

১৩

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ​মহালছড়িতে গাউসিয়া কমিটি ও আহলে সুন্নাত যুব কমিটির বর্ণাঢ্য জশনে জুলুস

১৪

সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

১৫

হরিরামপুরে বিকাশ প্রতারনা মামলার আসামি গ্রেফতার ও টাকা উদ্ধার।

১৬

রূপগঞ্জে ৮৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

সুনামগঞ্জের দিরাইয়ে ১৪৪ ধারা উপেক্ষা করে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ

১৮

রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল 

১৯

পীরগঞ্জে প্রত্যন্ত পাড়া-মহল্লায় মুদির দোকানে অবাধে বিক্রি হচ্ছে অনিরাপদ যৌন উত্তেজক ট্যাবলেট ও সিরাপ!।

২০