সালথায় মাদকবিরোধী অবস্থানের জেরে ছাত্রদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়েররূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভরূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাইসালথায় ২০ লিটার দেশীয় মদ উদ্ধার: গ্রেপ্তার ১পীরগঞ্জে আখ চাষে লাভবান হচ্ছেন কৃষক, খরচ কম,ফলন বেশীজোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্নসুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরাজ্বালানি সংকটে ‎রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণাঃ শ্রমিকদের ক্ষোভচিরতরে থমকে গেল দুই জীবন: মহালছড়ি মাইসছড়িতে বজ্রপাতে দম্পতির মৃত্যুসুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
সালথা (ফরিদপুর)প্রতিনিধি
৯ জুলাই ২০২৬, ৭:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সালথায় মাদকবিরোধী অবস্থানের জেরে ছাত্রদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ

সালথায় মাদকবিরোধী অবস্থানের জেরে ছাত্রদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ

সালথা (ফরিদপুর)প্রতিনিধি

ফরিদপুরের সালথা উপজেলায় মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল মাতুব্বরকে হত্যার হুমকি ও মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

জানা গেছে, বুধবার (৮ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে সালথা উপজেলার মাঝারদিয়া এলাকায় অভিযান চালিয়ে জনি মাতুব্বর নামে এক যুবককে মাদকসহ গ্রেপ্তার করে সালথা থানা পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

অভিযোগকারী সোহেল মাতুব্বরের দাবি, মাঝারদিয়া এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবারের অভিযোগ ছিল। বিষয়টি তিনি পুলিশকে অবহিত করলে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করে জনি মাতুব্বরকে গ্রেপ্তার করে। এর পরপরই জনির মা জেসমিন বেগম বুধবার রাতে মাঝারদিয়া বাজারে নাজমুলের দোকানের সামনে প্রকাশ্যে তাকে হত্যার হুমকি দেন এবং মিথ্যা মামলায় জড়ানোর ভয়ভীতি দেখান বলে অভিযোগ করেন তিনি।

সোহেল মাতুব্বর বলেন, “মাদকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি আমার জীবনও দিতে হয়, তবুও আমি পিছিয়ে যাব না। মাদকমুক্ত মাঝারদিয়া গড়ে তুলতে এবং নতুন প্রজন্মকে এই ভয়াবহ অভিশাপ থেকে রক্ষা করতে আমি শেষ পর্যন্ত কাজ করে যাব।”

তিনি আরও বলেন, “আমাদের প্রিয় নেত্রী শামা ওবায়েদের ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির প্রতি আমরা পূর্ণ সমর্থন জানাই। তাঁর নির্দেশনা অনুযায়ী সালথা উপজেলা ছাত্রদল মাদকের বিরুদ্ধে সর্বাত্মক ভূমিকা পালন করছে। মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদকমুক্ত সালথা গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি জানান, বিষয়টি ইতোমধ্যে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমানকে অবহিত করা হয়েছে। ওসির পরামর্শ অনুযায়ী নিজের নিরাপত্তার স্বার্থে তিনি সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে স্থানীয় একাধিক বাসিন্দার দাবি, মাঝারদিয়া এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবারের অভিযোগ রয়েছে। তাদের ভাষ্য, মা-ছেলে মিলে ওই ব্যবসার সঙ্গে জড়িত—এমন আলোচনা এলাকায় প্রচলিত রয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্ত জনি মাতুব্বর বা জেসমিন বেগমের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান বলেন, “মাদকসহ জনি মাতুব্বরকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল নেতাকে হুমকি দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, গত ৩০ জুন মাঝারদিয়া বাজারে স্থানীয় ছাত্র ও যুবসমাজের উদ্যোগে একটি মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেন সোহেল মাতুব্বর। এরপর থেকেই এলাকায় মাদক নির্মূলে সচেতনতা ও প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের

রূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভ

রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই

সালথায় ২০ লিটার দেশীয় মদ উদ্ধার: গ্রেপ্তার ১

পীরগঞ্জে আখ চাষে লাভবান হচ্ছেন কৃষক, খরচ কম,ফলন বেশী

জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা

জ্বালানি সংকটে ‎রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণাঃ শ্রমিকদের ক্ষোভ

চিরতরে থমকে গেল দুই জীবন: মহালছড়ি মাইসছড়িতে বজ্রপাতে দম্পতির মৃত্যু

সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।

১০

মহালছড়িতে যৌথ বাহিনীর জালে ইউপিডিএফের (মূল) শীর্ষ সন্ত্রাস চাঁদাবাজ সোনা চাকমা

১১

পীরগঞ্জে এক বাবার আর্তনাদ মেয়েকে বাঁচাতে নিয়ে গেলাম, লাশ হয়ে ফিরল”—কাঁদতে কাঁদতে বাবার কঠিন বিচারের দাবি

১২

জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের কয়েল স্প্রিং ও বডি ভেঙে ট্রেন চলাচল বন্ধ, বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা।

১৩

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ​মহালছড়িতে গাউসিয়া কমিটি ও আহলে সুন্নাত যুব কমিটির বর্ণাঢ্য জশনে জুলুস

১৪

সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

১৫

হরিরামপুরে বিকাশ প্রতারনা মামলার আসামি গ্রেফতার ও টাকা উদ্ধার।

১৬

রূপগঞ্জে ৮৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

সুনামগঞ্জের দিরাইয়ে ১৪৪ ধারা উপেক্ষা করে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ

১৮

রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল 

১৯

পীরগঞ্জে প্রত্যন্ত পাড়া-মহল্লায় মুদির দোকানে অবাধে বিক্রি হচ্ছে অনিরাপদ যৌন উত্তেজক ট্যাবলেট ও সিরাপ!।

২০