শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের
রূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভ
রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই
সালথায় ২০ লিটার দেশীয় মদ উদ্ধার: গ্রেপ্তার ১
পীরগঞ্জে আখ চাষে লাভবান হচ্ছেন কৃষক, খরচ কম,ফলন বেশী
জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা
জ্বালানি সংকটে রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণাঃ শ্রমিকদের ক্ষোভ
চিরতরে থমকে গেল দুই জীবন: মহালছড়ি মাইসছড়িতে বজ্রপাতে দম্পতির মৃত্যু
সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শে বিশ্বাসী দেশের সামুদ্রিক, বন্দর, নৌপরিবহন, শিপিং, মেরিন ইঞ্জিনিয়ারিং, লজিস্টিকস ও সংশ্লিষ্ট খাতের পেশাজীবীদের সমন্বয়ে ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস (বাংলাদেশ) (AMPB)’-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনের প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের মেরিটাইম খাতের পেশাজীবীদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা, পেশাগত দক্ষতা উন্নয়ন, সদস্যদের স্বার্থ সংরক্ষণ, গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা এবং জাতীয় পর্যায়ে মেরিটাইম নীতিমালা প্রণয়নে গঠনমূলক মতামত প্রদানের লক্ষ্যেই এই কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের ব্লু ইকোনমি, বন্দর ও নৌপরিবহন খাতের টেকসই উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
নবগঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে ক্যাপ্টেন মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম আহ্বায়ক, ইঞ্জি. জাহিদ হাসান সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মুহাম্মদ রিয়াজুল হাসান ও তাইফুল ইসলাম যুগ্ম আহ্বায়ক, প্রকৌশলী রাকিবুল হাসান চৌধুরী সদস্য সচিব, ফারহান ফুয়াদ যুগ্ম সদস্য সচিব (দপ্তর) এবং ফারুক হাসান চৌধুরী বন্দর বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া কমিটিতে আরও ১৩ জন সদস্যসহ মোট ২০ সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।সংগঠনের নেতৃবৃন্দ জানান, দেশের মেরিটাইম খাতের পেশাজীবীদের জন্য একটি সুসংগঠিত ও শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলার মাধ্যমে জাতীয় উন্নয়ন, আধুনিক বন্দর ব্যবস্থাপনা, নৌপরিবহন, সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা এবং ব্লু ইকোনমির বিকাশে কার্যকর অবদান রাখাই তাদের অন্যতম লক্ষ্য।
তারা আরও বলেন, মেরিটাইম খাতের উন্নয়ন, পেশাজীবীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রম পরিচালনায় সংগঠনটি অগ্রণী ভূমিকা পালন করবে।একই সঙ্গে দেশের সকল মেরিটাইম পেশাজীবী, নাবিক, মেরিন ইঞ্জিনিয়ার, বন্দর কর্মকর্তা, নৌপরিবহন বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, গবেষক এবং সংশ্লিষ্ট সকলকে এই উদ্যোগে সম্পৃক্ত হয়ে একটি আধুনিক, দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন মেরিটাইম খাত গড়ে তুলতে আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য করুন