প্রত্যেক খুনির বিচার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
admin
২৬ সেপ্টেম্বর ২০২৬, ৮:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রত্যেক খুনির বিচার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রত্যেক খুনির বিচার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রত্যেক খুনির বিচার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) চালু আছে, চালু থাকবে। প্রয়োজনে ট্রাইব্যুনালের সংখ্যা আরও বৃদ্ধি করা হবে। প্রত্যেক খুনির বিচার করা হবে, ইনশাআল্লাহ।’

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ধোলাইখালের মেয়র সাদেক হোসেন খোকা মাঠে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে’ ঢাকা-৬ আসনের (সূত্রাপুর, ওয়ারী, গেন্ডারিয়া, কোতয়ালী ওয়ার্ড) উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, যারা এ দেশে গণহত্যা চালিয়েছে এবং মানুষের বুকে গুলি চালিয়েছে, তাদের কোনো ক্ষমা নেই। প্রত্যেকের বিচার করা হবে। গত ১৭ বছরে যারা গুম-খুনের শিকার হয়েছেন এবং যারা বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদেরও বিচারের আওতায় আনতে হবে।

বিগত সরকার বিনা ভোটে গণতন্ত্রকে ‘সিস্টেমেটিক্যালি হত্যা করেছে’ দাবি করে তিনি বলেন, স্বাধীনতার পর এ দেশের মানুষ সবচেয়ে বর্বর হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সেই বাহিনী ও ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশের মাটিতে আর কোনোদিন রাজনীতি করতে দেওয়া হবে না।

শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পতিত আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্ত হয়ে নিয়মিত জুম মিটিং করছেন এবং নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করছেন। আমরা চাই তিনি দেশে ফিরুন এবং বিচারের মুখোমুখি হোন।

তিনি বলেন, শেখ হাসিনা ও তার সহযোগীদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের কাছে অনুরোধ জানানো হলেও এখনো কোনো জবাব পাওয়া যায়নি। দেশে তাদের বিচার হয়েছে। প্রয়োজনে তারা আপিলের সুযোগ চাইলে সেই সুযোগ দেওয়া হবে এবং সুষ্ঠু ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

বিরোধী দলের এক দফা আন্দোলনের প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারের বয়স মাত্র সাত মাস। সাধারণত একটি সরকারের চার বছর পর তীব্র আন্দোলনের ঘোষণা দেখা যায়। কিন্তু সাত মাসের মধ্যেই কী এমন ব্যর্থতা দেখা গেল যে সরকারের বিরুদ্ধে লং মার্চের ঘোষণা দিতে হলো?

তিনি বলেন, সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেওয়ার জন্য সরকার সবাইকে আহ্বান জানিয়েছে। কিন্তু তারা সেখানে অংশ না নিয়ে রাস্তায় নেমেছে। ‘তাদের বিষয়েও জনগণকে ভাবতে হবে।’

বিএনপি দেশের স্থিতিশীলতা রক্ষা, গণতন্ত্র সুসংহত এবং সাংবিধানিক পরিবর্তন আনতে চায় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভবিষ্যতে যাতে এ দেশে কোনোদিন ফ্যাসিবাদ ও স্বৈরাচারের উত্থান না ঘটে, সে জন্য প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।

জ্বালানি তেলের দাম প্রসঙ্গে তিনি বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি ও জ্বালানি তেলের দাম বাড়ানোর কথা বলা হচ্ছে। কিন্তু সারা বিশ্বে জ্বালানি তেলের দাম কত বেড়েছে, সেটি বলা হচ্ছে না। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশসহ বিশ্বের অনেক দেশে তেলের দাম বাংলাদেশের তুলনায় দ্বিগুণ, এমনকি তিনগুণ পর্যন্ত বেড়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে তার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশেও জ্বালানি তেলের দাম কমানো হবে। এটি সরকারের প্রতিশ্রুতি।

গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিবাদের পতনের জন্য যেভাবে সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজপথে সংগ্রাম করেছে এবং রক্ত দিয়েছে, ভবিষ্যতেও সেভাবেই ঐক্যবদ্ধ থাকতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণবিষয়ক সহসম্পাদক কাজী আবুল বাশার, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, যুগ্ম আহ্বায়ক আবদুস সাত্তার, সাইদুর রহমান মিন্টুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঝে মাঝে প্রতিপক্ষের কাছ থেকে বল চুরি করি: ইয়ামাল

১

বরিশালের যেসব নদীতে বড় লঞ্চ চলত সেগুলো এখন ‘মরা খাল’

২

কালীগঙ্গার নৌকাবাইচে কসাইবাড়ির বাজিমাত

৩

উল্টো পথে বাসের ধাক্কা, শিবালয়ে মা-মেয়ের প্রাণ গেল

৪

প্রত্যেক খুনির বিচার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৫

রূপগঞ্জে ৬ মাংস বিক্রেতাকে জরিমানা

৬

সুনামগঞ্জের পুলিশ সুপারের সাথে মতবিনিময় করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দরা

৭

নরসিংদীতে সিএনজি-কাভার্ডভ্যানের সংঘর্ষ, নিহত ২

৮

রূপগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির মিছিল

৯

খেলাধুলা ও সবুজায়নের অনন্য বার্তা: মহালছড়ি সম্প্রীতি কাপে চ্যাম্পিয়ন অনির্বাণ ক্লাব

১০

পীরগঞ্জ থেকে ‘নজরানা বাঁশের ভুর’, ১৫ দিনের যাত্রায় আটরশির পথে ফরিদপুরী ভক্তরা

১১

রূপগঞ্জে জলসিঁড়ি আবাসন প্রকল্পের সীমানা নির্ধারণসহ বিভিন্ন ইসুতে ১৪ গ্রামের মানুষের বিশাল আলোচনা অনুষ্ঠিত

১২

হরিরামপুরে ইছামতীর বুকে নৌকা বাইচ, উৎসবে মাতল হাজারো মানুষ

১৩

কুশখালীতে পেশাজীবী সংগঠনের আলোচনা সভা

১৪

কারাগারে থাকা সেই এনসিপিকে নেতাকে স্থায়ী বহিষ্কার

১৫

আয়রনম্যান ৭০.৩ নিউইয়র্কে লাল-সবুজের পতাকাবাহক ইসতিয়াক

১৬

বিশ্বমঞ্চে আজ ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবে বাংলাদেশ

১৭

পাঁচবিবির নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ হাসান।

১৮

রাজশাহীতে অপরাধ দমনে পুলিশি টহল জোরদার

১৯

মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত হরিরামপুর গড়ার অঙ্গীকার ওবায়দুর রহমানের

২০