রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
শাহ্ মুহাম্মদ ছগির হোসেন,নারায়ণগঞ্জ প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনার দুটি আসনে তাদের সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করেছে। আজ ১০ জুলাই (বুধবার) এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বরগুনার প্রাণকেন্দ্রে আয়োজিত প্রার্থী ঘোষণা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা উপাধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম।
এই অনুষ্ঠানে বরগুনা-১ (সদর, আমতলী ও তালতলী) আসনে সংসদ সদস্য পদে মনোনয়ন পেয়েছেন হযরত মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ পীর সাহেব বরগুনা এবং বরগুনা-২ (বেতাগী, বামনা ও পাথরঘাটা) আসনে মুফতি মিজানুর রহমান কাসেমী-কে প্রার্থী হিসেবে ঘোষণা করে তাদের উভয়ের হাতে তুলে দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দলীয় প্রতীক ‘হাতপাখা’।
পীর সাহেব বরগুনা: দ্বীনী ইলম, ইসলামী চিন্তা, আধ্যাত্মিকতা ও জনসেবার অনন্য প্রতিচ্ছবি
হযরত মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ, যিনি বরগুনার পীর সাহেব নামে সুপরিচিত, তিনি শুধু একজন ইসলামি স্কলার বা আধ্যাত্মিক নেতা নন—তিনি বরগুনার ধর্মপ্রাণ জনতার হৃদয়ের গভীরে স্থান করে নেওয়া এক আলোকিত ব্যক্তিত্ব। দীর্ঘদিন যাবৎ তিনি এ অঞ্চলে ইসলামী শিক্ষার প্রসার, দ্বীনী দাওয়াহ এবং নৈতিকতার আলো ছড়িয়ে দিচ্ছেন। তাঁর হাতে গড়া বহু মাদরাসা ও ইসলামি প্রতিষ্ঠান ইতোমধ্যে জাতীয় পর্যায়ে প্রশংসিত হয়েছে।
তিনি এমন একজন আলেম, যিনি কেবল কিতাবি জ্ঞানেই সীমাবদ্ধ নন—সমাজ ও রাষ্ট্রের বাস্তব চিত্র সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখেন। পীর সাহেব বরাবরই ইসলামের শান্তির বাণী, সামাজিক ন্যায়বিচার, দীন ও দুনিয়ার সমন্বয়ের বার্তা ছড়িয়ে চলেছেন। তাঁর স্নেহভাজন শিষ্য ও অনুসারীরা শুধু বরগুনায় নয়, দেশের বিভিন্ন স্থানে দ্বীন প্রচারে নিয়োজিত রয়েছেন।
তার ব্যক্তিত্বে রয়েছে নম্রতা, প্রজ্ঞা, নেতৃত্বগুণ এবং দেশপ্রেমের নিখাদ প্রকাশ। সাধারণ জনগণের দুঃখ-কষ্ট ও সমস্যার প্রতি তার আন্তরিক মনোভাব এবং সমাধানমুখী দৃষ্টিভঙ্গি তাকে করে তুলেছে জনতার আশার বাতিঘর। তিনি কখনও উচ্চারণ করেন না বিভেদ ও দলাদলির ভাষা, বরং মানুষের অন্তরে আল্লাহর ভয় ও রাসূলের ভালোবাসা জাগ্রত করাই তাঁর মূল উদ্দেশ্য।
তাঁর শানে যারা একবার বসেছেন, তারা বুঝতে পারেন—এই মানুষটি পার্লামেন্টে গেলে শুধু বরগুনার নয়, গোটা দেশের ইসলামপ্রিয় মানুষ উপকৃত হবে। বহু আলেম, শিক্ষক, তরুণ ও সাধারণ মানুষ মনে করছেন, এমন একজন যোগ্য, পরীক্ষিত এবং নিবেদিতপ্রাণ মানুষ সংসদে গেলে দেশ ও জাতির সত্যিকার উপকার হবে।
মুফতি মিজানুর রহমান কাসেমী- জ্ঞান, চিন্তা ও তাওহিদী চেতনার ধারক
অন্যদিকে বরগুনা-২ আসনে প্রার্থী মুফতি মিজানুর রহমান কাসেমী হুজুর একজন সুপরিচিত ইসলামি চিন্তাবিদ ও সমাজসেবক। ইসলামি শিক্ষা, গবেষণা ও ধর্মীয় জ্ঞানের আলো সমাজে ছড়িয়ে দিতে তিনি বছরের পর বছর নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর উপস্থাপনা, বক্তৃতা ও লেখনী ইতোমধ্যেই হাজারো তরুণের চিন্তাধারায় ইসলামী চেতনার বীজ বপন করেছে।
তিনি বিশ্বাস করেন, আল্লাহভীরু নেতৃত্ব ও কল্যাণকামী রাষ্ট্রনীতিই এ দেশের স্থায়ী সমাধান। তার সততা, কর্মদক্ষতা ও সুপরিকল্পিত ভিশন তাকে জনমানুষের কাছে একজন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
‘হাতপাখা’ প্রতীকের বিজয়ে আশাবাদ
প্রার্থী ঘোষণা অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার জন্য নয়—দায়িত্ব পালনের জন্য রাজনীতি করে। বর্তমান সময়ে যখন দুর্নীতি, অপশাসন ও মূল্যবোধহীনতার ছায়া গোটা রাষ্ট্রযন্ত্রে, তখন ইসলামি নেতৃত্বই হতে পারে মানুষের মুক্তির একমাত্র পথ। তাই বরগুনা-১ ও বরগুনা-২—দুটি আসনেই ‘হাতপাখা’ প্রতীক বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
প্রার্থী ঘোষণা অনুষ্ঠানটি পরিণত হয় একটি বিশাল জনসমাবেশে, যেখানে ইসলামী আন্দোলনের নেতা-কর্মী ও ধর্মপ্রাণ জনগণের উপস্থিতি প্রমাণ করে, বরগুনার মানুষ এখন পরিবর্তনের জন্য প্রস্তুত।
মন্তব্য করুন