বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাব
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান
বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন
হরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতার
হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট
আশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুক
পূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়ি
আশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
আশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার
ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠনের পর থেকে ইতিমধ্যে উপজেলার ৬ টি ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির কার্যকরী কমিটির সভার সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক ৬ টি ইউনিয়নের আহবায়ক ও ১ জন যুগ্ম আহবায়ক সহ ৯ জনকে সদস্য করে ১১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি গঠন করা হয়।
উপজেলা আহবায়ক সহ ৪ জন যুগ্ম আহবায়কের অনুমোদনকৃত ও স্বাক্ষরিত ৬ টি ইউনিয়ন বিএনপির কমিটি ২০ শে জুলাই রবিবার দিবাগত-রাত ১১ টা ৩০ মিনিটে বিএনপির উপজেলা কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হকের ফেইসবুক পোস্টের মাধ্যমে ৬ টি ইউনিয়নের আহবায়ক কমিটি প্রকাশ করা হয়।
ইউনিয়ন কমিটি গুলোর মধ্যে – ধর্মপাশা সদর ইউনিয়ন শাখার আহবায়ক মোঃ নয়ন মিয়া ও যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল মন্নাফ, সেলবরষ ইউনিয়ন শাখার আহবায়ক মোহাম্মদ আলী ও যুগ্ম আহবায়ক জি এম মমতাজুর রহমান, পাইকুরাটী ইউনিয়ন শাখার আহবায়ক মাহবুব মুর্শেদ ও যুগ্ম আহবায়ক মোঃ হারুন – অর- রশীদ সরকার, জয়শ্রী ইউনিয়ন শাখার আহবায়ক মোঃ তরিকুল ইসলাম ও যুগ্ম আহবায়ক এম এ কালাম আজাদ, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন শাখার আহবায়ক মোঃ সাইফুল ইসলাম ও যুগ্ম আহবায়ক মোঃ কবির মিয়া এবং সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন শাখার আহবায়ক মোঃ হেকিম মিয়া ও যুগ্ম আহবায়ক বশির আহম্মেদ কে মনোনীত করা হয়েছে।
উক্ত কমিটি গনতান্ত্রিক বিধি মোতাবেক ইউনিয়নের অন্তরর্গত সকল ওয়ার্ড কমিটি গঠন করে কাউন্সিলার তালিকা প্রনয়ন করবে এবং ইউনিয়ন কমিটির সম্মেলনের আয়োজন করবে বলে জানা যায়।
মন্তব্য করুন