রূপগঞ্জে ভোটের পালে হাওয়া শুরু হয়ে গেছে প্রার্থীদের দৌড়ঝাপ মাঠ দাবড়াচ্ছেন জামাত, বিএনপি  - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাবযুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানবৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটনহরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতারহাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাটআশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তারমহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুকপূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়িআশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতারআশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার
নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ
২২ জুলাই ২০২৫, ৯:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রূপগঞ্জে ভোটের পালে হাওয়া শুরু হয়ে গেছে প্রার্থীদের দৌড়ঝাপ মাঠ দাবড়াচ্ছেন জামাত, বিএনপি 

নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ

লন্ডনে প্রধান উপদেষ্টা ও বিএনপি নেতা ও দেশ নায়ক তারেক রহমানের সাথে বৈঠকের পরই সারা দেশের মত রূপগঞ্জেও নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। শুরু হয়ে গেছে প্রার্থীদের দৌড়ঝাপ। এক প্রান্থ থেকে অন্য প্রান্থে মাঠ দাবড়িয়ে বেড়াচ্ছেন বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশীরা।

বিএনপিতে একাধিক প্রার্থী ও নিজেদের মধ্যে কোন্দল বিদ্যমান থাকলেও একক প্রার্থী হিসেবে জামায়াত রয়েছে সুবিদায়। পাড়া মহল্লায় চায়ের দোকানগুলোতে সন্ধ্যার পর চলে জম্পেক আড্ডা। গভীর রাত পর্যন্ত চলে তর্ক বিতর্ক, আলাপ আলোচনা ও সমালোনা। সবাই নিজ দলের প্রার্থীর জয় ও মনোনয়নের ব্যাপারে শতভাগ আশাবাদি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির একাধিক প্রার্থী এবং জামায়াতের একক প্রার্থী । সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা তাদের উপস্থিতি জানান দিতে সামাজিক কর্মকান্ডে তৎপর হয়ে উঠেছেন।

এলাকায় মানুষকে সাহায্য সহযোগিতা, উন্নয়নমূলক কর্মকান্ডে সক্রিয় অংশগ্রহন, লিফলেট বিতরণের পাশাপাশি ব্যানার, ফেস্টুনের মাধ্যমে একরকম প্রচার -প্রচারণায় নেমে পড়েছেন। দলীয় কর্মীদেরকে সাথে নিয়ে উঠান বৈঠক, সভা-সমাবেশ ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।

পাশাপাশি বিভিন্ন দলীয় কর্মসূচি ও জাতীয় অনুষ্ঠানে সমর্থকদের উপস্থিতি বাড়াতে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছেন। ঢাকার পাশেই রূপগঞ্জ উপজেলার ২ টি পৌরসভা ও ৭ টি ইউনিয়নে চার লক্ষাধিক ভোটার রয়েছে। রূপগঞ্জের নির্বাচনি আসনে রয়েছে ছোট,বড় ও মাঝারি কয়েক হাজার শিল্প প্রতিষ্ঠান।

২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্রাচনে বিএনপি জামায়াত ভোট বর্জন করলে বিনা ভোটের নির্বাচনে সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী।২০১৮ থেকে ২০২৪ সালের রাতের ভোটে এমপি গোলাম দস্তগীর গাজী। ফ্যাসিবাদের সুযোগ নিয়ে তার সময়ে রূপগঞ্জের জায়গা-জমি ভুমিদস্যুদের হাতে চলে যায়। তা পরে শতাধিক হাউজিং কোম্পানি গড়ে উঠে। অসহায় কৃষক বাধ্য হয়ে পানির দামে জমি বিক্রি করতে বাধ্য হয়।

জুলাই – আগষ্টের বিপ্লবের পর নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ, বিএনপিকে এই আসনে জামায়াতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। তবে বর্তমানে দলের মনোনয়ন নিয়ে বিএনপিতে বিভাজন স্পষ্ট হলেও প্রার্থী চূড়ান্ত হলে সবাই মিলে মাঠে একত্রিত হয়ে কাজ করবে বলে মনে করছে দলীয় নেতাকর্মীরা।

এ সংসদীয় আসনে বিএনপি থেকে আগামী নির্বাচন মনোনয়নপ্রত্যাশী বয়েছেন ৫ জন নেতা। এরা হলেন, বিজিএমইএ’র সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মোস্তাফিজুর রহমান ভূইয়া (দিপু), জেলা আহবায়ক কমিটির অন্যতম যুগ্ম আহবায়ক ও দাউদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরিফ আহমেদ টুটুল এবং রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন,কেন্দ্রীয় যুবদলের সাবেক নির্বাহী কমিটির সহসাধারণ সম্পাদক দুলাল হোসেন।অপরদিকে সারা দেশের মতো রূপগঞ্জে ও জামায়াতে ইসলামীর একক প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা।

তিনি নেতাকর্মীদের নিয়ে দলীয় কর্মকান্ডের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান পরিচালনা করে আসছে। ইসলামি আন্দোলনের বাংলাদেশের মুফতি আব্দুল হাশেমী এছাড়া ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি থেকে বহিঃকৃত ও বিআরটিসির সাবেক চেয়ারম্যান এডভোকেট তৈমুর আলম খন্দকারের নাম শোনা যাচ্ছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় শূরা মজলিস ও কর্মপরিষদ সদস্য আনোয়ার হোসেন মোল্লা বলেন, জামাতে ইসলামী মানুষকে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাচ্ছে। রূপগঞ্জের জনগণ আগামী নির্বাচনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়। জনগণ ভোট দিয়ে নির্বাচিত করলে, রূপগঞ্জ কে ভূমিদস্যু, চাঁদাবাজ, মাদক ও দূর্নীতি মুক্ত করে গড়ে তোলা হবে।

বিজিএমইর সাবেক সভাপতি বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান বলেন, ১৬ বছর আওয়ামী ফ্যাসিস্টের দুই শতাধিক হামলা- মামলা মোকাবিলা করেছি। রূপগঞ্জে বিএনপির হারানো গৌরব এবং দলের ভাবমূর্তি ফিরাতে কাজ করে যাচ্ছি, আগামীতেও করব। আশা করি বিএনপির ঘাঁটি রূপগঞ্জের মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি প্রার্থীকে বিজয়ী করবে।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নম্বর যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু বলেন, ‘ নেতাকর্মীদের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের হামলা-মামলা প্রতিরোধে সামনের সারিতে ছিলাম। আমাদের মাঝে কোন কোন্দল নেই।

বড় দলে বেশি নেতা ও মতবেধ থাকতেই পারে। দুর্দিনে নেতাকর্মীদের পাশে ছিলাম, আছি, থাকব। আশা করি দল আমাকে মূল্যায়ন করবে। নির্বাচিত হলে রূপগঞ্জকে রূপের নগরে পরিনত করব, ইশায়াল্লাহ।

বিএনপির জেলা আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও দাউদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরিফ আহমেদ টুটুলের মতে, ‘দুর্বৃত্ত হাসিনার অত্যাচার সহ্য করে সুখে-দুঃখে দলের প্রয়োজনে সবসময় ছিলাম, ভবিষ্যতেও থাকব।

‘ক্লিন ইমেজ’ প্রার্থী হিসেবে দল যদি মনোনয়ন দেয়, তবে সবাইকে সঙ্গে নিয়ে নির্বাচনে জয়লাভ করে বিএনপির ঘাঁটি রূপগঞ্জের আসনটি পুনরুদ্ধার করে দেশ নায়ক তারেক রহমানকে উপহার দিতে চাই।

রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, বিএনপির নেতাকর্মীদের সঙ্গে দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ছিলাম।

সকল মানুষের পাশে থেকে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে বিএনপিকে সুসংগঠিত করেছি। দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে জয়ী হয়ে সন্ত্রাস, মাদকমুক্ত ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য আধুনিক রূপগঞ্জ উপহার দিব।

কেন্দ্রীয় যুবদলের সাবেক নির্বাহী কমিটির সহসাধারণ সম্পাদক দুলাল হোসেন বলেন, জেল-জুলুমের শিকার হয়েছি। গত ১৬ বছর রূপগঞ্জে থাকতে পারি নাই। ভোটে নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে কাজ করবো।

সাবেক বিআরটিসির চেয়ারম্যান এডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, সংস্কার হলে নির্বাচন অংশ গ্রহণ করবো এবং জনগণের ভোটে নির্বাচিত হলে মাদক, ভূমিদস্যুতা থেকে রূপগঞ্জকে রক্ষা করবো।

ফ্যাসিস্ট আমলে নির্যাতিত একাধিক বিএনপি নেতার মতে, বর্তমান সময়ে রূপগঞ্জে বিএনপির শত্রু বিএনপি নিজেরাই। ভোটের আগেই নিজেদের মধ্যে কোন্দল মিটিয়ে আনতে না পারলে বিএনপির পাঁচটি বলয়ে বিভক্তির সুযোগ নিবে জামায়াতে ইসলামীর একক প্রার্থী।

রূপগঞ্জ আসনে এনসিপি, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদসহ অন্যান্য দলগুলোর কিছু কর্মী-সমর্থক থাকলেও জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার সক্ষমতা এখনো অর্জন করতে পারেনি বলে স্থানীয় ভোটাররা মনে করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাব

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান

বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন

হরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতার

হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট

আশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুক

পূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়ি

আশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার

১০

তীব্র গরমে রূপগঞ্জে বেড়েছে তালের শাঁসের চাহিদা

১১

‎ফরিদপুরে ৮ বিঘা জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ, ৮০ লাখ টাকা আয়ের আশা

১২

বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড ডিবির অভিযানে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

১৪

মহালছড়িতে সেনা বাহিনীর সফল অভিযান: অস্ত্র ও চাঁদাবাজির সরঞ্জামসহ ইউপিডিএফ (মূল) দলের ৩ সদস্য গ্রেপ্তার

১৫

মাছের খামারে চাঁদা দাবি, টাকা না পেয়ে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি

১৬

মধ্যনগরে ১০১ জন কোরআনের হাফেজকে সংবর্ধনা

১৭

মহালছড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী পালিত: আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

হরিরামপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দুঃস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরন

১৯

সড়কের বেহাল দশা: থমকে গেছে বরগুনা-তালতলীর যোগাযোগ ও পর্যটন সম্ভাবনা

২০