বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়েররূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভরূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাইসালথায় ২০ লিটার দেশীয় মদ উদ্ধার: গ্রেপ্তার ১পীরগঞ্জে আখ চাষে লাভবান হচ্ছেন কৃষক, খরচ কম,ফলন বেশীজোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্নসুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরাজ্বালানি সংকটে ‎রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণাঃ শ্রমিকদের ক্ষোভচিরতরে থমকে গেল দুই জীবন: মহালছড়ি মাইসছড়িতে বজ্রপাতে দম্পতির মৃত্যুসুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
সুনামগঞ্জ প্রতিনিধি
১৭ জুন ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন

বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি

মরণনেশা মাদকের করাল গ্রাস থেকে তরুণ সমাজকে রক্ষা এবং এলাকায় মাদক কেনাবেচা বন্ধের দাবিতে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ফতেপুর ইউনিয়নের সর্বস্তরের নাগরিকরা তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন। সোমবার দুপুরে উপজেলার ফতেপুর মুরারীচাঁদ উচ্চ বিদ্যালয়ের সমুখ সড়কে ‘তাহিয়া একাডেমি ফতেপুর’ ও স্থানীয় ইউনিয়নবাসীর যৌথ উদ্যোগে এক বিশাল সচেতনতামূলক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।​

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হলেও স্থানীয় কিছু অসাধু মাদক ব্যবসায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এলাকায় প্রকাশ্যেই ইয়াবাসহ বিভিন্ন মরণঘাতী মাদক ছড়িয়ে দিচ্ছে। এর ফলে স্থানীয় যুবসমাজ ধ্বংসের মুখে পতিত হচ্ছে এবং সামাজিক অপরাধ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে।​ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে বক্তারা সরাসরি বেশ কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ীর নাম উল্লেখ করে তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

বক্তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে শান্তিপুর গ্রামের জাসমিন ও তার স্বামী তাজলাল (যিনি জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের দুর্লভপুর গ্রাম থেকে বিতাড়িত) এবং বাগুয়া গ্রামের মরহুম মকবুল হোসেনের ছেলে ছবাব মিয়া এলাকায় প্রকাশ্যেই ইয়াবা ব্যবসা ও সিন্ডিকেট পরিচালনা করছে। এছাড়া লাল মিয়ার ছেলে ময়না মিয়া এবং মরহুম ফকির মিয়ার ছেলে কডু মিয়াসহ একটি চক্র এই অবৈধ বাণিজ্যের সাথে সরাসরি জড়িত।​তাহিয়া একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক, তরুণ উদ্যোক্তা ও সাংবাদিক শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক দেলোয়ার হোসেন, সমাজসেবী বাবলু আজাদ এবং সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন।​

এছাড়াও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুল মতিন, আকিল আহমদ, এনামুর রহমান, মলয় মৈত্র, প্রদীপ চন্দ্র তালুকদার, রাসেল আহমদ, ফয়সল আহমদ, কাওছার আহমদ চৌধুরী, খালেদ মিয়া চৌধুরী, আহমদ আলী, কীর্তন চন্দ্র দাশ, গৌরাঙ্গ বর্মন, আব্দুস সামাদ, নূর জামান, একরামুল হক, মনির হোসেন, আবুল কালাম ও খলু তালুকদার প্রমুখ।

​সভাপতির বক্তব্যে সাংবাদিক শফিউল আলম বলেন, মাদক শুধু একটি পরিবারকে নয়, গোটা সমাজকে অন্ধকারে নিমজ্জিত করে। আমরা আমাদের সন্তানদের এভাবে ধ্বংস হতে দিতে পারি না। এখনই যদি প্রশাসন এই মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ও কার্যকর ব্যবস্থা না নেয়, তবে ভবিষ্যৎ প্রজন্ম পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।​বক্তারা নতুন প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে পারিবারিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনতিবিলম্বে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। অন্যথায় পরবর্তীতে আরও কঠোর সামাজিক আন্দোলনের হুঁশিয়ারি দেন ফতেপুর ইউনিয়নের সাধারণ নাগরিকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের

রূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভ

রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই

সালথায় ২০ লিটার দেশীয় মদ উদ্ধার: গ্রেপ্তার ১

পীরগঞ্জে আখ চাষে লাভবান হচ্ছেন কৃষক, খরচ কম,ফলন বেশী

জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা

জ্বালানি সংকটে ‎রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণাঃ শ্রমিকদের ক্ষোভ

চিরতরে থমকে গেল দুই জীবন: মহালছড়ি মাইসছড়িতে বজ্রপাতে দম্পতির মৃত্যু

সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।

১০

মহালছড়িতে যৌথ বাহিনীর জালে ইউপিডিএফের (মূল) শীর্ষ সন্ত্রাস চাঁদাবাজ সোনা চাকমা

১১

পীরগঞ্জে এক বাবার আর্তনাদ মেয়েকে বাঁচাতে নিয়ে গেলাম, লাশ হয়ে ফিরল”—কাঁদতে কাঁদতে বাবার কঠিন বিচারের দাবি

১২

জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের কয়েল স্প্রিং ও বডি ভেঙে ট্রেন চলাচল বন্ধ, বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা।

১৩

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ​মহালছড়িতে গাউসিয়া কমিটি ও আহলে সুন্নাত যুব কমিটির বর্ণাঢ্য জশনে জুলুস

১৪

সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

১৫

হরিরামপুরে বিকাশ প্রতারনা মামলার আসামি গ্রেফতার ও টাকা উদ্ধার।

১৬

রূপগঞ্জে ৮৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

সুনামগঞ্জের দিরাইয়ে ১৪৪ ধারা উপেক্ষা করে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ

১৮

রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল 

১৯

পীরগঞ্জে প্রত্যন্ত পাড়া-মহল্লায় মুদির দোকানে অবাধে বিক্রি হচ্ছে অনিরাপদ যৌন উত্তেজক ট্যাবলেট ও সিরাপ!।

২০