মহালছড়িতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত: জুলাই বীরদের আত্মত্যাগকে স্মরণ করল উপজেলা প্রশাসন - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
নতুন ভূমিকায় সানিয়া মির্জা, লড়ছেন নির্বাচনেজাতীয় গ্রিডে বিপর্যয়, ঢাকা-চট্টগ্রামে একাংশ বিদ্যুৎহীনবাংলাদেশে ১ ট্রিলিয়ন জাপানি ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানের ঘোষণাসাতক্ষীরার বৈকারী ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিতঢাকা বাইপাস সড়কন রূপগঞ্জের নলপাথর ফুটওভার ব্রিজের নির্মাণ কাজ চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভরূপগঞ্জে ফ্রান্সপ্রবাসীর ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইসুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দসুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণমার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শনচট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম সোনাসহ যাত্রী আটক
admin
১৬ জুলাই ২০২৬, ৬:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহালছড়িতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত: জুলাই বীরদের আত্মত্যাগকে স্মরণ করল উপজেলা প্রশাসন

মহালছড়িতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত: জুলাই বীরদের আত্মত্যাগকে স্মরণ করল উপজেলা প্রশাসন

মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত এ সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরফানুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার চোহলাপ্রু চৌধুরী, কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মির্জা জহির, বন কর্মকর্তা মোঃ আশরাফুল আলম, প্রেসক্লাব সভাপতি দীপক সেনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা মোঃ কামাল হোসেনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুবর্না দে শম্পুর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, ত্রিপিটক পাঠ এবং গীতা পাঠ করা হয়। পরে স্বাগত বক্তব্য প্রদান করেন জুলাই যোদ্ধা মোঃ কামাল উদ্দিন।

সভায় বক্তারা জুলাই আন্দোলনে শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জুলাইয়ের শহিদদের অবদান জাতি চিরকাল স্মরণ রাখবে। তাদের আদর্শ ধারণ করে একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভায় জুলাই আন্দোলনের স্মৃতিচারণের পাশাপাশি শহিদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ভূমিকায় সানিয়া মির্জা, লড়ছেন নির্বাচনে

১

জাতীয় গ্রিডে বিপর্যয়, ঢাকা-চট্টগ্রামে একাংশ বিদ্যুৎহীন

২

বাংলাদেশে ১ ট্রিলিয়ন জাপানি ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানের ঘোষণা

৩

সাতক্ষীরার বৈকারী ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

৪

ঢাকা বাইপাস সড়কন রূপগঞ্জের নলপাথর ফুটওভার ব্রিজের নির্মাণ কাজ চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

৫

রূপগঞ্জে ফ্রান্সপ্রবাসীর ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই

৬

সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ

৭

সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ

৮

মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন

৯

চট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম সোনাসহ যাত্রী আটক

১০

বিএনপিই আমাদের আন্দোলনের পথে ঠেলে দিয়েছে: জামায়াত আমির

১১

কিংডম সেন্টারের কর্মীদের বাধ্যতামূলক বাসা থেকে কাজের নির্দেশ

১২

যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ বাড়ছে, বিপদে ইউক্রেন

১৩

দেশের প্রায় অর্ধেক পরিবারই ঋণগ্রস্ত বাড়ছে আয়-ব্যয়ের ব্যবধান

১৪

৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা

১৫

বর্তমান সাইবার আইন সরকারের জন্য আত্মঘাতী: টিআইবি

১৬

বর্তমান সরকার জনবান্ধব: রিজভী

১৭

ওবামা ও ক্লিনটন দম্পতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি ট্রাম্পের

১৮

পুলিশ হেফাজতে টুপটুপ রিসোর্টের ম্যানেজার

১৯

হরিরামপুর থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন নিখোঁজ, তদন্ত কমিটি গঠন

২০