‘লাস্ট ড্যান্সে’ বিশেষ জার্সি পরে খেলবেন মেসি, দেখতে কেমন
বিশ্ববাজারে কমলো রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম
মহেশখালীতে খুঁটিতে বেঁধে পিঠে ইট রেখে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-১
রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মানিকগঞ্জে যুবদলের বিক্ষোভ
হরিরামপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
রামেকে ২৪ ঘণ্টায় ২৯ ডেঙ্গু রোগী ভর্তি, মৃত্যু ১
যুক্তরাষ্ট্রে নেমেই জাতিসংঘকে এক হাত নিলেন আরাগচি
এক সপ্তাহ পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল
(মানিকগঞ্জ) হরিরামপুর প্রতিনিধি: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে মানিকগঞ্জের হরিরামপুরে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে উপজেলা যুবদল।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার লেছড়াগঞ্জ বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
এরপর উপজেলা চত্বরে যুবদলের নেতাকর্মীদের অংশগ্রহণে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আলমাছ মিয়ার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন।
সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বয়ড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুর রহমান তুষার, যুগ্ম আহ্বায়ক সামছুল আলম মিশুক, মো. নাসির উদ্দিন, মাসুম শিকদার, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মো. শাকিল মোল্লা এবং উপজেলা যুবদলের সদস্য কাজী শিমুলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে সংগঠনের অবস্থান তুলে ধরার আহ্বান জানান তারা।
কর্মসূচিতে উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মন্তব্য করুন