আইনশৃঙ্খলা রক্ষায় যে কোনো অভিযানের জন্য প্রস্তুত পুলিশ
ইরাক থেকে সর্বশেষ সেনাও প্রত্যাহার করে নিল ইতালি
বড় ধাক্কা ব্রাজিলের ভারত নয়, বার্সেলোনায় ফিরে যাচ্ছেন রাফিনহা
নারায়ণগঞ্জে মাদ্রাসায় বিদ্যুৎস্পর্শে আহত আরেক শিশুর মৃত্যু
খড় দিয়ে ঢেকে রাখা মরদেহ টেনে আনল শিয়াল
হঠাৎ করেই রূপগঞ্জে বেড়েছে চুরি-ডাকাতি-ছিনতাই: জনমনে আতঙ্ক
ব্রেক্সিটের এক দশক পর আবারও ইইউতে ফেরার পরিকল্পনা যুক্তরাজ্যের
নির্বাচনের আগে ফের হামলার শঙ্কা প্রকাশ নেতানিয়াহুর, মতলব কী?
মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে বাধা, সিটি করপোরেশনের গাড়িতে আগুন
রূপগঞ্জে ট্রাক চাপায় নিহত ১, আহত ১
নারায়ণগঞ্জের ফতুল্লায় কাশীপুর মহিলা মাদ্রাসায় ছাদে খেলার সময় ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ পাঁচ শিক্ষার্থীর মধ্যে জিদনী (১৪) নামে আরও একজন মারা গেছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুজনে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে জিদনীর মৃত্যু হয়। তার শরীরের প্রায় ৮২ শতাংশ দগ্ধ ছিল।
এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকালে আতিয়া আক্তার (১১) নামে আরেক শিক্ষার্থী মারা যায়। জিদনী নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার মোহন মিয়ার মেয়ে এবং আতিয়া আক্তার রিমা ফতুল্লার মুসলিমনগর এলাকার আতাউর রহমানের মেয়ে।
উল্লেখ্য, গত শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুরের একটি মহিলা মাদ্রাসায় বৈদ্যুতিক তার বিচ্ছিন্ন হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ নারী শিক্ষার্থী দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধরা হচ্ছে- জিদনী (১৪), লামিয়া (১৩), সুমাইয়া (১৩), আছিয়া (১২) ও আতিয়া আক্তার (১১)।
চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধদের মধ্যে জিদনীর ৮২ শতাংশ, লামিয়ার ৫৫ শতাংশ, সুমাইয়ার ১৩ শতাংশ ও আছিয়ার শরীর ৭ শতাংশ দগ্ধ হয়েছিল। মাদ্রাসার প্রিন্সিপাল মো. আব্দুর রহমান বলেন, গত ২৬ সেপ্টেম্বর বৈদ্যুতিক তার বিচ্ছিন্ন হয়ে শিক্ষার্থীরা বিদ্যুৎস্পর্শে আহত হয়। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করি। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার একজন ও আজকে আরেকজন মারা গেছে।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন মো. সুলতান মাহমুদ সিকদার বলেন, আতিয়ার শরীরের ৮২ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে আরও দুজন আশঙ্কাজনক অবস্থায় আছে।
মন্তব্য করুন