ইরাক থেকে সর্বশেষ সেনাও প্রত্যাহার করে নিল ইতালি - দেশেরমুখ
ইপেপার        
নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরাক থেকে সর্বশেষ সেনাও প্রত্যাহার করে নিল ইতালি

ইরাক থেকে সর্বশেষ সেনাও প্রত্যাহার করে নিল ইতালি
ইরাক থেকে সর্বশেষ সেনাও প্রত্যাহার করে নিল ইতালি

ইরাক থেকে নিজেদের সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে ইতালি। এর মধ্য দিয়ে দেশটিতে ইতালির ১২ বছরের সামরিক উপস্থিতির অবসান হলো। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এর আগে গত মার্চে ইরাক থেকে বেশিরভাগ সেনা ও সামরিক সদস্য প্রত্যাহার করে নেয় রোম। কুর্দিস্তান অঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে রাতভর বিমান হামলার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ইতালীয় সেনারা ইসলামিক স্টেট বা দায়েশবিরোধী যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ‘অপারেশন ইনহেরেন্ট রিজলভ’-এ অংশ নিয়েছিল। পাশাপাশি তারা ন্যাটোর মিশন ইরাকের অধীনেও কাজ করেছে। ন্যাটোর এই মিশনের মূল লক্ষ্য ছিল যুদ্ধ পরিচালনা নয়, বরং ইরাকি নিরাপত্তা বাহিনীকে পরামর্শ ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করা।

ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইতালি ও ন্যাটোর সেনারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ওই এলাকা ছেড়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছিল।

ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো বলেন, সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে ইরাকের নিজস্ব নিরাপত্তার দায়িত্ব আরও বেশি ইরাকি কর্তৃপক্ষের হাতে যাওয়ার একটি নতুন পর্যায় শুরু হলো।

তবে ইরাকে ইতালির উপস্থিতি পুরোপুরি শেষ হচ্ছে না। মন্ত্রণালয় জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের ‘ইইউএএম ইরাক’ মিশনের অধীনে ইতালির দুই কারাবিনিয়েরি কর্মকর্তা দেশটিতে থাকবেন। ইরাকি সরকারের অনুমোদনেই এই মিশন পরিচালিত হচ্ছে।

সূত্র : আরব নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনশৃঙ্খলা রক্ষায় যে কোনো অভিযানের জন্য প্রস্তুত পুলিশ

১

ইরাক থেকে সর্বশেষ সেনাও প্রত্যাহার করে নিল ইতালি

২

বড় ধাক্কা ব্রাজিলের ভারত নয়, বার্সেলোনায় ফিরে যাচ্ছেন রাফিনহা

৩

নারায়ণগঞ্জে মাদ্রাসায় বিদ্যুৎস্পর্শে আহত আরেক শিশুর মৃত্যু

৪

খড় দিয়ে ঢেকে রাখা মরদেহ টেনে আনল শিয়াল

৫

হঠাৎ করেই রূপগঞ্জে বেড়েছে চুরি-ডাকাতি-ছিনতাই: জনমনে আতঙ্ক

৬

ব্রেক্সিটের এক দশক পর আবারও ইইউতে ফেরার পরিকল্পনা যুক্তরাজ্যের

৭

নির্বাচনের আগে ফের হামলার শঙ্কা প্রকাশ নেতানিয়াহুর, মতলব কী?

৮

মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে বাধা, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৯

রূপগঞ্জে ট্রাক চাপায় নিহত ১, আহত ১

১০

রূপগঞ্জে ডাকাতির চেষ্টা,অপহরণ,নাশকতা, মাদকসহ বিভিন্ন ঘটনায় ১২ জন গ্রেপ্তার

১১

জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়ীদের দাবি আদায়ে নির্বাহী অফিসারের সঙ্গে মতবিনিময়।

১২

আত্মগোপন শেষে বাড়ি ফেরার পরই গ্রেপ্তার সালথার ছাত্রলীগ নেতা নাঈম

১৩

আধিপত্যের দ্বন্দ্বে দুপক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৫

১৪

গণভবনের পেছনের মাঠ ঘিরে রেখেছে এসআরবি, ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল দল

১৫

জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৬

রূপগঞ্জ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ইউপি প্রশাসকের সেল্টারে সংখ্যালঘু পরিবারের বসতভিটা দখল

১৭

নভেম্বরেও কাতারের এলএনজি পাবে না বাংলাদেশ-পাকিস্তান

১৮

এশিয়ান গেমস ক্রিকেট: শুরুর আগেই বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

১৯

সিঙ্গাপুরের বিপক্ষেও ভাগ্য বদলালো না বাংলাদেশের

২০