কোন সংবিধানে লেখা আছে ভূমিহীনরা চাকরি পাবে না, প্রশ্ন শিক্ষামন্ত্রীর - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
নতুন ভূমিকায় সানিয়া মির্জা, লড়ছেন নির্বাচনেজাতীয় গ্রিডে বিপর্যয়, ঢাকা-চট্টগ্রামে একাংশ বিদ্যুৎহীনবাংলাদেশে ১ ট্রিলিয়ন জাপানি ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানের ঘোষণাসাতক্ষীরার বৈকারী ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিতঢাকা বাইপাস সড়কন রূপগঞ্জের নলপাথর ফুটওভার ব্রিজের নির্মাণ কাজ চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভরূপগঞ্জে ফ্রান্সপ্রবাসীর ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইসুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দসুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণমার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শনচট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম সোনাসহ যাত্রী আটক
admin
৪ অক্টোবর ২০২৬, ৮:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোন সংবিধানে লেখা আছে ভূমিহীনরা চাকরি পাবে না, প্রশ্ন শিক্ষামন্ত্রীর

কোন সংবিধানে লেখা আছে ভূমিহীনরা চাকরি পাবে না, প্রশ্ন শিক্ষামন্ত্রীর
কোন সংবিধানে লেখা আছে ভূমিহীনরা চাকরি পাবে না, প্রশ্ন শিক্ষামন্ত্রীর

স্থায়ী আবাসন বা ভূমিহীন হওয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ আটকে যাওয়া মিশন আচার্যকে বাদ দেওয়ার সিদ্ধান্তের ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

রোববার (৪ অক্টোবর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তার সঙ্গে মোবাইল ফোনে আলাপকালে মন্ত্রী জানতে চান, স্থায়ী আবাসন না থাকলে কাউকে শিক্ষক পদে নিয়োগ দেওয়া যাবে না, এমন কোনো বিধান বা সার্কুলার রয়েছে কি না।

কোন সংবিধানে লেখা আছে ভূমিহীনরা চাকরি পাবে না, প্রশ্ন শিক্ষামন্ত্রীর

কথোপকথনের অডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আবাসন না থাকলে আপনারা বানিয়ে দেবেন। কোন কনস্টিটিউশনে (সংবিধানে) লেখা আছে, আবাসন না থাকলে চাকরি দেওয়া যাবে না?’

মন্ত্রী আরও বলেন, ‘স্থায়ী ঠিকানা নিয়োগের শর্ত হলে যাদের নিজস্ব জায়গা-জমি নেই, তাদের চাকরির সুযোগ কীভাবে থাকবে। তিনি প্রশ্ন করেন, দেশের ১৮ কোটি মানুষের আবাসন আছে? আপনি অধিদপ্তরের পাঠাবেন কেন? আমরা কি বলেছি যার আবাসন থাকবে না, সে সরকারি চাকরি পাবে না?’

মিশনের নিয়োগ আটকে দেওয়ার বিষয়ে অধিদপ্তরের মতামত চাওয়া হয়েছিল বলে ওই কর্মকর্তা জানালে, মন্ত্রী মতামতের নথি কবে পাঠানো হয়েছে এবং সিদ্ধান্তের ভিত্তি কী, তা জানতে চান।

এর আগে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন মিশন আচার্যকে সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, ‘মিশন আচার্য নিয়োগপত্র হাতে পেতে যাচ্ছে… মাননীয় শিক্ষামন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ।’

মিশন ‘সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫’-এ মেধার ভিত্তিতে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন। তার রোল নম্বর ৬৫১৫৩২৮। একই সময়ে সুপারিশ পাওয়া ১৮২ জনের মধ্যে ১৮০ জন নিয়োগপত্র পেলেও স্থায়ী বসতভিটা না থাকায় তার নিয়োগ আটকে যায়।

ঝিনাইদহ সদর উপজেলার কলাবাগানে ভাড়া বাসায় বেড়ে ওঠা মিশনের পুলিশি যাচাইয়ে বর্তমান ঠিকানার তথ্য সঠিক পাওয়া যায়। আর্থিক সংকটের মধ্যেও তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। মন্ত্রীর হস্তক্ষেপে এখন তার নিয়োগ জটিলতা নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ভূমিকায় সানিয়া মির্জা, লড়ছেন নির্বাচনে

১

জাতীয় গ্রিডে বিপর্যয়, ঢাকা-চট্টগ্রামে একাংশ বিদ্যুৎহীন

২

বাংলাদেশে ১ ট্রিলিয়ন জাপানি ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানের ঘোষণা

৩

সাতক্ষীরার বৈকারী ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

৪

ঢাকা বাইপাস সড়কন রূপগঞ্জের নলপাথর ফুটওভার ব্রিজের নির্মাণ কাজ চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

৫

রূপগঞ্জে ফ্রান্সপ্রবাসীর ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই

৬

সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ

৭

সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ

৮

মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন

৯

চট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম সোনাসহ যাত্রী আটক

১০

বিএনপিই আমাদের আন্দোলনের পথে ঠেলে দিয়েছে: জামায়াত আমির

১১

কিংডম সেন্টারের কর্মীদের বাধ্যতামূলক বাসা থেকে কাজের নির্দেশ

১২

যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ বাড়ছে, বিপদে ইউক্রেন

১৩

দেশের প্রায় অর্ধেক পরিবারই ঋণগ্রস্ত বাড়ছে আয়-ব্যয়ের ব্যবধান

১৪

৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা

১৫

বর্তমান সাইবার আইন সরকারের জন্য আত্মঘাতী: টিআইবি

১৬

বর্তমান সরকার জনবান্ধব: রিজভী

১৭

ওবামা ও ক্লিনটন দম্পতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি ট্রাম্পের

১৮

পুলিশ হেফাজতে টুপটুপ রিসোর্টের ম্যানেজার

১৯

হরিরামপুর থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন নিখোঁজ, তদন্ত কমিটি গঠন

২০