নতুন ভূমিকায় সানিয়া মির্জা, লড়ছেন নির্বাচনে
জাতীয় গ্রিডে বিপর্যয়, ঢাকা-চট্টগ্রামে একাংশ বিদ্যুৎহীন
বাংলাদেশে ১ ট্রিলিয়ন জাপানি ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানের ঘোষণা
সাতক্ষীরার বৈকারী ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত
ঢাকা বাইপাস সড়কন রূপগঞ্জের নলপাথর ফুটওভার ব্রিজের নির্মাণ কাজ চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
রূপগঞ্জে ফ্রান্সপ্রবাসীর ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই
সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ
সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন
চট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম সোনাসহ যাত্রী আটক
রংপুর জেলার পীরগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (৫ অক্টোবর) উপজেলা অডিটোরিয়াম হলেআলোচনা সভা, গুণী শিক্ষকদের সম্মাননা ও প্রয়াত শিক্ষকদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী।
অনুষ্ঠানে শিক্ষক সমিতির সদস্যদের জমাকৃত অর্থের পাঁচ গুণ অর্থ প্রয়াত শিক্ষকদের পরিবারের সদস্যদের মাঝে নগদ সহায়তা হিসেবে প্রদান করা হয়। পাশাপাশি গুণী শিক্ষকদের সম্মাননা দেওয়া হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন কুমেদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) পীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক,আবু আজাদ বাবলু, একাডেমিক সুপারভাইজার সাজেদুল বারী, কুমেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, পীরগঞ্জ ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান সেলিম, পীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাইফুল আজাদ মন্ডল এবং লালদিঘী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াতিমুল হাসান লিটন প্রমুখ।
বক্তারা শিক্ষকতার মর্যাদা, শিক্ষকদের অবদান এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা শিক্ষকদের পেশাগত মর্যাদা ও দায়িত্বের গুরুত্ব তুলে ধরেন।
আলোচনা সভা শেষে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে অংশগ্রহণকারী সকলকে নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদর প্রদক্ষিন করেন।
ছবিঃ পীরগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হলে আলোচনা সভা।
মন্তব্য করুন