রূপগঞ্জে ফ্রান্সপ্রবাসীর ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই
সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ
সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন
চট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম সোনাসহ যাত্রী আটক
বিএনপিই আমাদের আন্দোলনের পথে ঠেলে দিয়েছে: জামায়াত আমির
কিংডম সেন্টারের কর্মীদের বাধ্যতামূলক বাসা থেকে কাজের নির্দেশ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ বাড়ছে, বিপদে ইউক্রেন
দেশের প্রায় অর্ধেক পরিবারই ঋণগ্রস্ত বাড়ছে আয়-ব্যয়ের ব্যবধান
৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা
মহাকাশে শক্তিশালী এক সংকেত আবিষ্কার করেছেন জ্যোতি র্বিজ্ঞানীরা। এটি ‘ফাস্ট রেডিও বার্স্ট’বা এফআরবি, যা মহাবিশ্বের অন্যতম বড় এক রহস্য। এটি এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে দূরের এফআরবি। প্রায় ১০০০ কোটি বছর মহাবিশ্ব পাড়ি দিয়ে এটা পৃথিবীতে এসে পৌঁছেছে। অর্থাৎ, বিগ ব্যাংয়ের ৩০০ কোটি বছর পর এটা তৈরি হয়েছিল।
স্বল্পস্থায়ী এই শক্তির উৎস নিয়ে মতভেদ রয়েছে বিজ্ঞানীদের। চরম শক্তিধর কোনো জ্যোতির্বৈজ্ঞানিক বস্তু ও ভিনগ্রহের কোনো প্রযুক্তিসহ সব সম্ভাবনাই এর উৎস হিসেবে বিবেচনা করা হচ্ছে। সম্প্রতি বিজ্ঞানভিত্তিক জার্নাল সায়েন্সে গবেষণাটি প্রকাশিত হয়েছে।
জ্যোতির্বিজ্ঞানীরা জানান, এ আবিষ্কার শুধু এফআরবির রহস্যময় উৎস উন্মোচন করতেই সাহায্য করবে না, বরং ছায়াপথের বিবর্তন ও বিভিন্ন ছায়াপথের মধ্যবর্তী অদৃশ্য বস্তু গবেষণার গুরুত্বপূর্ণ মাধ্যমও হয়ে উঠবে। সিগন্যালটি নিজের যাত্রাপথে মহাবিশ্বের যেসব অংশের ওপর দিয়ে এসেছে, সেগুলোর তথ্যও বহন করে এনেছে।
ইউনিভার্সিটি অব সিডনির গবেষক মনীষা কালেব বলেন, এটা দূরবর্তী মহাবিশ্বের এক অসাধারণ ঝলক। আমরা এমন এক সময়ের একটি ফাস্ট রেডিও বার্স্ট খুঁজে পেয়েছি, যখন মহাবিশ্বের বয়স ছিল শুধু ৩০০ কোটি বছর এবং রেডিও আলোর সেই সংক্ষিপ্ত ঝলকটিকে ব্যবহার করে আমরা কোটি কোটি বছর ধরে এর যাত্রাপথের নানা বিষয় সম্পর্কে জানতে পেরেছি।
গবেষকরা শুধু সিগন্যালটিই শনাক্ত করেননি, বরং যে ছায়াপথ থেকে এটা তৈরি হয়েছিল সেটাও খুঁজে বের করেছেন, যা মহাবিশ্বের ব্যতিক্রমী অংশ বলে চিহ্নিত হয়েছে। মহাবিশ্বের একেবারে আদি পর্বের এক শক্তিশালী শক্তির বিস্ফোরণ বা ফাস্ট রেডিও বার্স্ট নিয়ে নতুন তথ্য সামনে এনেছেন বিজ্ঞানীরা
গবেষকরা জানান, এফআরবি কোন পরিবেশে জন্ম নেয়, সে সম্পর্কে গুরুত্বপূর্ণ সূত্র দিতে পারে এই সংকেত। পাশাপাশি সংক্ষিপ্ত রেডিও ফ্ল্যাশগুলো শুধু দূরবর্তী মহাবিশ্ব সম্পর্কেই নয়, বরং ছায়াপথ ও সেগুলোর তারাপুঞ্জ কীভাবে বিবর্তিত হয় সে বিষয়েও ধারণা দিতে পারে। এ আবিষ্কার রহস্যময় শক্তি বিস্ফোরণের উৎস সম্পর্কে জানাশোনা আরও সমৃদ্ধ করেছে।
মন্তব্য করুন