সাবিলার বিচ্ছেদের গুঞ্জন, নেপথ্যে শাকিব খান? - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
নতুন ভূমিকায় সানিয়া মির্জা, লড়ছেন নির্বাচনেজাতীয় গ্রিডে বিপর্যয়, ঢাকা-চট্টগ্রামে একাংশ বিদ্যুৎহীনবাংলাদেশে ১ ট্রিলিয়ন জাপানি ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানের ঘোষণাসাতক্ষীরার বৈকারী ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিতঢাকা বাইপাস সড়কন রূপগঞ্জের নলপাথর ফুটওভার ব্রিজের নির্মাণ কাজ চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভরূপগঞ্জে ফ্রান্সপ্রবাসীর ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইসুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দসুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণমার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শনচট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম সোনাসহ যাত্রী আটক
বিনােদন ডেস্ক
১৪ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাবিলার বিচ্ছেদের গুঞ্জন, নেপথ্যে শাকিব খান?

সাবিলার বিচ্ছেদের গুঞ্জন, নেপথ্যে শাকিব খান?
সাবিলার বিচ্ছেদের গুঞ্জন, নেপথ্যে শাকিব খান?

ছোট পর্দার জনপ্রিয় মুখ ও নতুন প্রজন্মের চিত্রনায়িকা সাবিলা নূরের বিবাহিত জীবন নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা চলছে। ২০১৯ সালে ব্রডকাস্ট প্রকৌশলী নেহাল সুনন্দ তাহেরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই অভিনেত্রীর সংসারে ফাটল ধরেছে এবং তাদের বিচ্ছেদ ঘটেছে—এমন দাবি ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। তবে এসব আলোচনা ও গুঞ্জনের মুখেও এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেননি সাবিলা।

সম্প্রতি ফেসবুকজুড়ে এসব খবরের তোলপাড় শুরু হলে তা দ্রুত সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে। মূলত মিলি সুলতানা নামের এক সামাজিক মাধ্যম অ্যাক্টিভিস্টের কয়েকটি পৃথক ফেসবুক পোস্টকে কেন্দ্র করেই এই বিচ্ছেদ গুঞ্জনের সূত্রপাত।

ওই অ্যাক্টিভিস্ট তার এক দীর্ঘ লেখায় দাবি করেন, সাবিলা নূর অভিনীত ‘তাণ্ডব’ চলচ্চিত্রের কাজের সময় থেকেই নাকি এই দাম্পত্য কলহের জন্ম। তার অভিযোগ, ওই সিনেমার দৃশ্যায়ন চলাকালে ঢাকাই সিনেমার তারকা শাকিব খানের সঙ্গে অভিনেত্রীর মেলামেশা বৃদ্ধি পায়। একইসঙ্গে শাকিব খানের দিকে আঙুল তুলে নানা কটূক্তি করার পাশাপাশি তিনি দাবি করেন, এর প্রভাব পড়েছে সাবিলার পারিবারিক জীবনে এবং সাবিলা আর তার স্বামীর নিয়ন্ত্রণে নেই।

মিলি সুলতানা আরও অভিযোগ করেন, শাকিব খানের সঙ্গে কাজের পর সাবিলা নিজের ক্যারিয়ারকে অন্য উচ্চতায় নিতে চেয়েছিলেন এবং অনিয়মিত জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েন। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় সাবিলা ও নেহালের সংসার বিচ্ছেদের দিকে গড়ায় এবং তা গোপন রাখা হয়েছে বলে দাবি তার।

তবে শুধু শাকিব খানকে নিয়েই ক্ষান্ত হননি ওই অ্যাক্টিভিস্ট। পরবর্তী আরেক পোস্টে তিনি নতুন করে দাবি করেন, ‘রকস্টার’ চলচ্চিত্রের চিত্রগ্রাহক (ডিওপি) আব্দুল মামুনের সঙ্গে সাবিলার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। এই ঘটনা জানাজানি হওয়ার পরই নাকি তাদের দীর্ঘ সাত বছরের দাম্পত্য পথচলার সমাপ্তি ঘটে। মিলি সুলতানার দাবি, শাকিবের সঙ্গে অভিনয়ের বিষয় থাকলেও সাবিলার সংসার ভাঙার আসল কারণ ওই চিত্রগ্রাহকের সঙ্গে সম্পর্ক।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এসব পোস্ট নিয়ে নেটিজেনদের মধ্যে দুই ধরনের মত দেখা যাচ্ছে। একদল ব্যবহারকারী এসব তথ্যকে পুরোপুরি ভিত্তিহীন ও বানানো গল্প বলে উড়িয়ে দিয়েছেন। অন্যদিকে কিছু ব্যবহারকারী শোবিজের বিভিন্ন ঘটনার উদাহরণ টেনে আলোচনাটি সম্ভাব্য সত্য হতে পারে বলেও মন্তব্য করছেন। তবে সব মিলিয়ে তথ্যের সত্যতা নিয়ে বড় ধরনের সংশয় রয়ে গেছে।

মিলি সুলতানার পোস্টগুলো ঘিরে নানা জল্পনা তৈরি হলেও অভিযোগগুলোর সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। এ বিষয়ে সাবিলা নূরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ভূমিকায় সানিয়া মির্জা, লড়ছেন নির্বাচনে

১

জাতীয় গ্রিডে বিপর্যয়, ঢাকা-চট্টগ্রামে একাংশ বিদ্যুৎহীন

২

বাংলাদেশে ১ ট্রিলিয়ন জাপানি ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানের ঘোষণা

৩

সাতক্ষীরার বৈকারী ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

৪

ঢাকা বাইপাস সড়কন রূপগঞ্জের নলপাথর ফুটওভার ব্রিজের নির্মাণ কাজ চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

৫

রূপগঞ্জে ফ্রান্সপ্রবাসীর ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই

৬

সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ

৭

সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ

৮

মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন

৯

চট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম সোনাসহ যাত্রী আটক

১০

বিএনপিই আমাদের আন্দোলনের পথে ঠেলে দিয়েছে: জামায়াত আমির

১১

কিংডম সেন্টারের কর্মীদের বাধ্যতামূলক বাসা থেকে কাজের নির্দেশ

১২

যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ বাড়ছে, বিপদে ইউক্রেন

১৩

দেশের প্রায় অর্ধেক পরিবারই ঋণগ্রস্ত বাড়ছে আয়-ব্যয়ের ব্যবধান

১৪

৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা

১৫

বর্তমান সাইবার আইন সরকারের জন্য আত্মঘাতী: টিআইবি

১৬

বর্তমান সরকার জনবান্ধব: রিজভী

১৭

ওবামা ও ক্লিনটন দম্পতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি ট্রাম্পের

১৮

পুলিশ হেফাজতে টুপটুপ রিসোর্টের ম্যানেজার

১৯

হরিরামপুর থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন নিখোঁজ, তদন্ত কমিটি গঠন

২০