রূপগঞ্জের ফার্মেসী গুলোতে ঠান্ডা জ্বরের ওষুধের তীব্র সঙ্কট দিশেহারা মানুষ - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়েররূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভরূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাইসালথায় ২০ লিটার দেশীয় মদ উদ্ধার: গ্রেপ্তার ১পীরগঞ্জে আখ চাষে লাভবান হচ্ছেন কৃষক, খরচ কম,ফলন বেশীজোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্নসুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরাজ্বালানি সংকটে ‎রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণাঃ শ্রমিকদের ক্ষোভচিরতরে থমকে গেল দুই জীবন: মহালছড়ি মাইসছড়িতে বজ্রপাতে দম্পতির মৃত্যুসুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ
১৯ জুলাই ২০২৫, ৩:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রূপগঞ্জের ফার্মেসী গুলোতে ঠান্ডা জ্বরের ওষুধের তীব্র সঙ্কট দিশেহারা মানুষ

নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ

রূপগঞ্জে নাসাল ড্রপ, নেবুলাইজার, নাপা প্যারাসিটামলসহ ঠান্ডাকাশি জ্বর ও শ্বাস কষ্টের ওষুধের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। ওষুধ না পেয়ে ভোগান্তিতে আছেন রোগীরা। অন্যদিকে ওষুধের যোগান দিতে হিমশিম খাচ্ছে ফার্মেসীগুলো।

উপজেলার ফার্মেসীগুলোতে ওষুধ না পেয়ে দুরদুরান্তে ছুটছেন মানুষ। এতে পরিবহন সঙ্কটের পাশাপাশি করোনায় আক্রান্তের ভয়ও পাচ্ছেন ভোক্তভুগিরা। তারপরও স্বজনদের রক্ষার্থে ছুটছেন মানুষ।

মাস্ক নেই, নাপা নেই, নেবুলাইজার নেই, ব্যথার কোনো ওষুধ নেই। তাহলে আছেটা কি? রূপগঞ্জের প্রতিটা ওষুধের দোকানের একই চিত্র। কোনো দোকানে পাওয়া গেলেও সাপ্লাই না থাকার অযুহাতে দাম বেশি রাখছে। এ সুযোগে নকল ও ভেজাল ওষুধের ছড়াছড়ি। ওষুধ খেয়েও কোন কাজ হচ্ছে না বলে জানান স্থানীয় ভোক্তভুগীরা।

সরজমিনে দেখা যায়, মুড়াপাড়া বাজারের পাইকারী একটি ওষুধের দোকানে রহিম মিয়া গিয়ে জিজ্ঞেস করছেন, নাপা এক্সটেন্ড, ফেক্সো, উইনডাল প্লাস আছে কি না। দোকানীর উত্তর নাই নাই।

কেন নাই জানতে চাইলে বলেন, ওষুধ আসে না। কেন আসে না জানতে চাইলে ওই দোকানী বলেন, চাহিদা বেড়ে গেছে, সাপ্লাই নাই, তাই আসে না। আবার অনেক কোম্পানী থেকেই ওষুধ আসে না। সবখানেই সঙ্কট রয়েছে। আমাদের কিছু করার নেই।

সরজমিনে উপজেলার বিভিন্ন হাসপাতালের ফার্মেসী ও হাটবাজারের ওষুধের দোকানগুলো ঘুরে দেখা যায় একই চিত্র সবখানে। সব জায়গাতেই শুধু নাই আর নাই। ওষুধ না পেয়ে মানুষ হণ্যে হয়ে ছুটছেন এপ্রান্ত থেকে ওপ্রান্তে। অনেকে নিরুপায় হয়ে উপজেলার বাহিরে গিয়েও ওষুধ সংগ্রহের চেষ্ঠা করছেন।

সরকারী বেসরকারী হাসপাতালগুলোতে রোগীর অভাব নাই। কোনো হাসপাতালেই বেড খালি নাই। ওষুধপত্রে যোগান নাই। সর্বত্রই যেন হাহাকার চলছে। ওষুধের জন্য দিগবিদিক ছুটতে গিয়ে মানুষ করোনার উপসর্গ নিয়ে মারাও যাচ্ছেন। এদিকে করোনা পরীক্ষার কোনো ল্যাবও নাই রূপগঞ্জে।

ডাঃ বাদল কুমার বলেন, এখন বর্ষাকাল। রৌদবৃষ্টির খেলা চলে আকাশে। বছরের এ সময়টায় সর্দিকাশির জনিত রোগে আক্রান্ত হয় বেশি মানুষ। তাছাড়া করোনা, ডেঙ্গুও চোখ রাঙাচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ অরূপ রতন নাহা বলেন, রোগী আসছে প্রতিনিয়ত।

সর্দিকাশি জ্বরের রোগিই বেশি। আমরা সাধ্যমত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। আমাদের লোকবল সঙ্কট রয়েছে। রোগি সামাল দিয়ে আমরাও হিমশিম খাচ্ছি। রোগির সংখ্যা অনেক বেশি। তাই ওষুধের সমস্যা হওয়াই স্বাভাবিক।

রূপগঞ্জের প্রায় প্রতিটি ঘরেই ঠান্ডা-জ্বর, ব্যথাসহ বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছে। ডাক্তারের কাছে না গিয়ে বাড়িতে সেবা নেয়ায় বাজার থেকে প্যারাসিটামল জাতীয় ওষুধের সংকট দেখা দিয়েছে।

উপজেলার এমন কোনো বাড়ি নেই যেই পরিবারের কোনো সদস্য জ্বর, ঠান্ডা, খুসখুসে কাশিতে আক্রান্ত নয়। একমাত্র পিসিআর টেস্ট ল্যাব না থাকায় টেস্ট করাতে পারছেন না অনেকে।

সংক্রমণের ভয়ে বাড়িতেই ঘরোয়া চিকিৎসা নিচ্ছেন। এতে প্যারাসিটামল জাতীয় ওষুধের চাহিদা বেড়েছে কয়েকগুণ। চাহিদার তুলনায় সাপ্লাই না থাকায় উপজেলার বাজার থেকে অনেকটা উধাও এসব ওষুধ।

উপজেলার কাঞ্চন পৌরসভার ব্যবসায়ী সোহেল মাহমুদ জানান, বাড়ির সবার ঠান্ডা লেগেছে। সাথে জ্বরও আছে। তাই প্যারাসিটামল কিনতে এসেছিলাম।

কোনো ফার্মেসিতে পাইনি। লোকনাথ ফার্মেসিতে ওষুধ কিনতে আসা আব্দুর রহমান নামে একজন জানান, ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ পাওয়া যাচ্ছে না। দুর্যোগময় সময়ে যদি ওষুধ পাওয়া না যায় তাহলে কষ্ট পাওয়া ছাড়া আর কিছুই না।

বিসমিল্লাহ মেডিকেল হল ফার্মেসির মালিক জাহিদ হোসেন জানান, বিভিন্ন কোম্পানির প্যারাসিটামল আছে। কিন্তু নির্দিষ্ট কোম্পানির ওষুধ ছাড়া অন্যগুলো মানুষ খাচ্ছে না।

এ কারণেই ওষুধের সংকট দেখা দিয়েছে। রূপগঞ্জ উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সহ-সভাপতি ও দেওয়ান ফার্মেসির মালিক ডাক্তার কামাল দেওয়ান জানান, রূপগঞ্জে লাইসেন্সধারী ২ শতাধিক ফার্মেসি রয়েছে।

এছাড়া লাইসেন্সবিহীন ফার্মেসি আছে আরও চার শতাধিক। খোঁজ নিলে দেখা যাবে কমবেশি সব দোকানেই এই ওষুধের সংকট চলছে। কোম্পানি না দিলে আমরা বিক্রি করবো কীভাবে। কোম্পানির লোকের কাছে চাইলে বলে সাপ্লাই নেই।

রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভী ফেরদৌস জানান, সরকারি প্যারাসিটামল জাতীয় ওষুধের সরবরাহ রয়েছে। কোনো সংকট নেই। তবে করোনাসহ অন্যান্য উপসর্গ থাকলে অবশ্যই তিনি চিকিৎসকের পরামর্শ নিতে বলেন। করোনা ছাড়াও এ সময়টায় মানুষের ডেঙ্গু, সর্দি, কাশি, জ্বর লেগেই থাকে।

আতঙ্কিত হলে চলবে না। সচেতন হতে হবে,শাক সবজি দেশি ফল মুল বেশি করে খেতে হবে। পুষ্টিকর খাদ্য গ্রহন করতে হবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক ব্যবহার করার কোনো বিকল্প নেই। আল্লাহর উপর ভরসা রাখতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের

রূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভ

রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই

সালথায় ২০ লিটার দেশীয় মদ উদ্ধার: গ্রেপ্তার ১

পীরগঞ্জে আখ চাষে লাভবান হচ্ছেন কৃষক, খরচ কম,ফলন বেশী

জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা

জ্বালানি সংকটে ‎রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণাঃ শ্রমিকদের ক্ষোভ

চিরতরে থমকে গেল দুই জীবন: মহালছড়ি মাইসছড়িতে বজ্রপাতে দম্পতির মৃত্যু

সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।

১০

মহালছড়িতে যৌথ বাহিনীর জালে ইউপিডিএফের (মূল) শীর্ষ সন্ত্রাস চাঁদাবাজ সোনা চাকমা

১১

পীরগঞ্জে এক বাবার আর্তনাদ মেয়েকে বাঁচাতে নিয়ে গেলাম, লাশ হয়ে ফিরল”—কাঁদতে কাঁদতে বাবার কঠিন বিচারের দাবি

১২

জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের কয়েল স্প্রিং ও বডি ভেঙে ট্রেন চলাচল বন্ধ, বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা।

১৩

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ​মহালছড়িতে গাউসিয়া কমিটি ও আহলে সুন্নাত যুব কমিটির বর্ণাঢ্য জশনে জুলুস

১৪

সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

১৫

হরিরামপুরে বিকাশ প্রতারনা মামলার আসামি গ্রেফতার ও টাকা উদ্ধার।

১৬

রূপগঞ্জে ৮৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

সুনামগঞ্জের দিরাইয়ে ১৪৪ ধারা উপেক্ষা করে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ

১৮

রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল 

১৯

পীরগঞ্জে প্রত্যন্ত পাড়া-মহল্লায় মুদির দোকানে অবাধে বিক্রি হচ্ছে অনিরাপদ যৌন উত্তেজক ট্যাবলেট ও সিরাপ!।

২০