বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাব
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান
বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন
হরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতার
হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট
আশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুক
পূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়ি
আশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
আশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার
মায়ের অসুস্থতার খবরে জরুরি ভিত্তিতে লন্ডন থেকে ঢাকায় এসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান।
রোববার (৩০ মার্চ) ঢাকায় পৌঁছেছেন তিনি। যদিও এবার ঈদুল ফিতর শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে কাটানোর কথা ছিল তার।
শর্মিলা রহমান ঢাকায় এলেও তার দুই মেয়ে লন্ডনে দাদির সঙ্গে ঈদ উদযাপন করছেন বলেও জানা গেছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সৈয়দা শর্মিলা রহমানের মা মোকারেমা রেজা অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন। হঠাৎ মায়ের অসুস্থতার খবরে তিনি জরুরি ভিত্তিতে ঢাকায় এসেছেন।
শায়রুল জানান, আরাফাত রহমান কোকোর শ্বশুর মৃত এম এইচ হাসান রাজা। তার শাশুড়ির বয়স ৭০ বছর।
এর আগে চলতি বছরে ৮ জানুয়ারিতে ঢাকা থেকে শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে লন্ডন যান।
উল্লেখ্য, খালেদা জিয়ার ছোট ছেলে কোকো প্রায় এক দশক আগে মারা যান। তারপর থেকে শর্মিলা রহমান সন্তানদের নিয়ে লন্ডনে থাকছেন। সেখানে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান সপরিবারে রয়েছেন।
মন্তব্য করুন