হরিরামপুরে নৌপথে চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত।
রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর কবর থেকে মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন
হরিরামপুরে নদী ভাঙন রোধে চলমান ১৫৫ মিটার অস্থায়ী পাক প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন।
পীরগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দী অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার
চার দশকের অপেক্ষা, এখনও মেলেনি নিরাপদ আশ্রয় জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে রূপগঞ্জের দুই প্রতিবন্ধী বোন আছিয়া ও মরিয়মের
রূপগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ১২ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড
মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও শিক্ষার্থীদের মাঝে আশিকার বহুমুখী সহায়তা
শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে।
মহালছড়িতে ৩৫০ প্রান্তিক কৃষকের মুখে হাসির ঝিলিক: বিতরণ করা হলো সার ও বীজ
হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে– সুনামগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
এক মাস সিয়াম সাধনার পর ঈদের ছুটিতে জমে উঠেছে কক্সবাজার সমুদ্রসৈকত। পর্যটকে ভরপুর জেলার সব পর্যটন স্পট। পর্যটকে ভরে গেছে হোটেল-মোটেলসহ প্রায় সব রিসোর্ট।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সরেজমিনে খোঁজ নিয়ে দেখা গেছে, দীর্ঘদিন পর এবার ঈদের প্রথম দিন পর্যটক কম এলেও গত দুই দিন বিপুল সংখ্যক পর্যটকের আগমন ঘটেছে কক্সবাজারে। পর্যটকের সমাগমে মুখর সমুদ্রসৈকতসহ পর্যটন স্পটগুলো। আগত পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বরাবরের মতোই বিশেষ ব্যবস্থা।
অন্য দিকে সমুদ্রসৈকত ছাড়াও ইনানি, হিমছড়ি, পাটুয়ারটেক, টেকনাফ, মাতিনের কূপ, মহেশখালীর আদিনাথ মন্দির ও বৌদ্ধমন্দির, রামুর বৌদ্ধমন্দির, সাফারি পার্কসহ পর্যটন স্পটগুলোতে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা।
কক্সবাজার পর্যটন শিল্প উদ্যোক্তা হোসাইন ইসলাম বাহাদুর বলেন, টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল চালু থাকলে আরও দ্বিগুণ পর্যটক আসত। কক্সবাজার পর্যটন শিল্প নিয়ে আরও ভালো মাস্টার প্ল্যান দরকার।
কক্সবাজার হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, একমাস পর ঈদের ছুটির দিনগুলোতে কক্সবাজারে বিপুল পর্যটকের আগমন ঘটেছে। আশা করি সামনের দিনগুলোতে আরও ভালো হবে।
কক্সবাজার ট্রাফিক পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী বলেন, পর্যটকবাহী কয়েক হাজার বিভিন্ন যানবাহন শহরে অবস্থান করায় কলাতলী ডলফিন মোড়, বাইপাস সড়ক, প্রধান সড়কের বাজারঘাটে যানজটের সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনে কাজ করছেন অর্ধশতাধিক পুলিশ। ইতোমধ্যে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে।
ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, ছুটির দিনগুলোতে বিশেষ নজরদারি বাড়ানো হয় ট্যুরিস্ট পুলিশের। নিয়মিত টহল ব্যবস্থায় অতিরিক্ত ফোর্স ডিউটি করছে। রাতেও সিসি ক্যামেরার মাধ্যমে সৈকতসহ পর্যটন স্পটগুলো নিরাপত্তার আওতায় থাকছে।
কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ সালাহউদ্দিন বলেন, ঈদের ছুটির দিনগুলোতে পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি টিম সার্বক্ষণিক কাজ করছে। পর্যটকরা যাতে কোনো প্রকার হয়রানির শিকার না হন, সেজন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সমুদ্রসৈকতের বিভিন্ন পয়েন্টে অভিযোগ কেন্দ্র খোলা হয়েছে।
মন্তব্য করুন