হরিরামপুরে নৌপথে চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত।
রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর কবর থেকে মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন
হরিরামপুরে নদী ভাঙন রোধে চলমান ১৫৫ মিটার অস্থায়ী পাক প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন।
পীরগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দী অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার
চার দশকের অপেক্ষা, এখনও মেলেনি নিরাপদ আশ্রয় জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে রূপগঞ্জের দুই প্রতিবন্ধী বোন আছিয়া ও মরিয়মের
রূপগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ১২ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড
মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও শিক্ষার্থীদের মাঝে আশিকার বহুমুখী সহায়তা
শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে।
মহালছড়িতে ৩৫০ প্রান্তিক কৃষকের মুখে হাসির ঝিলিক: বিতরণ করা হলো সার ও বীজ
হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে– সুনামগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
প্রকৃতি প্রেমী মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে পর্যটন নগরী কুয়াকাটা। ঈদুল ফিতরের শেষ বিকাল থেকে আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) পর্যন্ত লাখো পর্যটকের পদচারণে সাগর কন্যার সব দর্শনীয় স্থানে মানুষের পদচারণে মুখোর হয়ে উঠেছে। বেচা-বিক্রিতে জমে উঠেছে সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে টুরিস্ট পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা।
সরেজমিন আজ বৃহস্পতিবার দেখা গেছে, ভোরের সূর্য পূব আকাশে উকি দেওয়া থেকে শুরু করে পশ্চিমাকাশে অস্ত যাওয়া পর্যন্ত সৈকতের ঝাউব, নারিকেল ও তাল বাগান, গঙ্গামতিচর, কাউয়ারচর, লেম্পুরবন, ফাতরাবনসহ রাখাইনদের ঐতিহাসিক স্থাপনায় পর্যটকের উপচেপড়া ভিড়।
কুয়াকাটা সৈকত সংলগ্ন ব্যবসায়ী মো. সুলতান আহম্মেদ বলেন, আমাদের এখন কথা বলার সুযোগ নাই। ভোর থেকে শেষ রাত পর্যন্ত চলে বেচা-বিক্রি।
প্রতিদিন কুয়াকাটায় হোটেল-মোটেল থেকে সৈকতের ফটোগ্রাফার পর্যন্ত সব সেক্টরে শতকোটি টাকার বাণিজ্য হচ্ছে।
কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, পর্যটক সেবা নিশ্চিত এবং নিরাপত্তা নিশ্চিতে কুয়াকাটার সর্বত্রই আমরা র্যাব, পুলিশ, সেনাবাহিনীসহ গোয়েন্দাদের বহু টিমে বিভক্ত করে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করেছি। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
মন্তব্য করুন