রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:বরিশালের গৌরনদী পৌরসভার ১নং ওয়ার্ডে পৈতৃক সম্পত্তি দখল এবং পাকা বাড়ি নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
স্থানীয় ও মামলার সূত্রে জানা যায়, এলাকার বাসিন্দা রহমান হাওলাদার অভিযোগ করেছেন—তিনি তার পৈতৃক সম্পত্তির বৈধ মালিক হওয়া সত্ত্বেও একই এলাকার ওমর আলী শরীফসহ আরও পাঁচজন ব্যক্তি জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছেন এবং সেখানে পাকা স্থাপনা নির্মাণ শুরু করেছেন।
এ ঘটনায় গত ১২ মার্চ (বুধবার) অভিযুক্তরা ৪/৫ জন সন্ত্রাসীসহ জমিতে গিয়ে নির্মাণকাজ শুরু করেন। রহমান হাওলাদার ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করেন। চলে যাওয়ার সময় তারা হুমকি দেন, “আজ যাচ্ছি, পরে আরও লোকজন নিয়ে আসবো।”
এ ঘটনার পর রহমান হাওলাদার বরিশাল জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ও ১৪৫ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলায় যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন—
ওমর আলী শরীফ, সেকান্দর আলী শরীফ, কালাম শরীফ, আলম শরীফ ও ছালাম শরীফ।
অভিযুক্ত ওমর আলী শরীফ তিনি বলেন, “আমি আমার নিজস্ব জায়গায় ভবন নির্মাণ করছি। আমাকে হয়রানি করার জন্য তারা মিথ্যা মামলা করেছেন।”
মন্তব্য করুন