শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের
রূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভ
রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই
সালথায় ২০ লিটার দেশীয় মদ উদ্ধার: গ্রেপ্তার ১
পীরগঞ্জে আখ চাষে লাভবান হচ্ছেন কৃষক, খরচ কম,ফলন বেশী
জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা
জ্বালানি সংকটে রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণাঃ শ্রমিকদের ক্ষোভ
চিরতরে থমকে গেল দুই জীবন: মহালছড়ি মাইসছড়িতে বজ্রপাতে দম্পতির মৃত্যু
সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুরে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা মনোভাব বিকাশে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) বেলা ১১টায় উপজেলা হলরুমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মাধ্যমিক সুপারভাইজার কামরুল ইসলামের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু হানিফ। এ সময় সরকারি বিচারপতি নূরুল ইসলাম মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মো. শাহিনূর রশিদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা যায়, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তিনজন শিক্ষার্থী ও দুইজন শিক্ষকের সমন্বয়ে গঠিত দল এ প্রতিযোগিতায় অংশ নেয়।অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা মনোভাব বিকাশে এ ধরনের আয়োজন সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রতিযোগিতায় সুশিক্ষা ও উদ্ভাবনী উপস্থাপনায় প্রথম স্থান অর্জন করে ফিরোজা আদর্শ উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় স্থান অধিকার করে পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান লাভ করে ঝিটকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।
মন্তব্য করুন