চুরির অপবাদে নির্মম নির্যাতন অপমান সইতে না পেরে যুবকের আত্মহত্যা - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
হরিরামপুরে নৌপথে চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত।রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর কবর থেকে মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলনহরিরামপুরে নদী ভাঙন রোধে চলমান ১৫৫ মিটার অস্থায়ী পাক প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন।পীরগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দী অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধারচার দশকের অপেক্ষা, এখনও মেলেনি নিরাপদ আশ্রয় জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে রূপগঞ্জের দুই প্রতিবন্ধী বোন আছিয়া ও মরিয়মেররূপগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ১২ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ডমহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও শিক্ষার্থীদের মাঝে আশিকার বহুমুখী সহায়তাশুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে।মহালছড়িতে ৩৫০ প্রান্তিক কৃষকের মুখে হাসির ঝিলিক: বিতরণ করা হলো সার ও বীজহাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে– সুনামগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
দৈনিক দেশের মুখ ডেস্ক 
১২ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চুরির অপবাদে নির্মম নির্যাতন অপমান সইতে না পেরে যুবকের আত্মহত্যা

দৈনিক দেশের মুখ ডেস্ক 

আশুলিয়ায় মোবাইল ও টাকা চুরির মিথ্যা অপবাদ দফায় দফায় নির্মম নির্যাতন এবং মোটা অঙ্কের জরিমানার অপমান সহ্য করতে না পেরে আল-আামিন (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

গত ৯ জুন দুপুরে আশুলিয়ার জামগড়া শরীফ মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে নিহত আল আমিন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার গালা ইউনিয়নের তারটিয়া গ্রামের মো. আলমগীর সরকারের বড় ছেলে।

​​স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ৮ জুন আল-আমিনের বিরুদ্ধে মোবাইল ও টাকা চুরির অপবাদ আনা হয়। এরপর তাকে স্থানীয় প্রভাবশালী বাড়িওয়ালা কামাল, বিপ্লব, তানভীর ও সুমনসহ ১০-১২ জন মিলে জোরপূর্বক মাঝহারুলের গ্যারেজে ধরে নিয়ে যায়।

সেখানে তাকে আটকে রেখে বেধড়ক মারধর করা হয় মারধরের একপর্যায়ে আল-আমিনের পুরো শরীর নীলা ফোলা জখম হয়ে যায়। নির্যাতনকারীরা এখানেই ক্ষান্ত হয়নি, ঘটনাটি ধামাচাপা ও মীমাংসা করার নামে আল-আমিনের পরিবারের কাছে ৪০ হাজার টাকা জরিমানা দাবি করে।

​মিথ্যা অপবাদ ও নির্মম শারীরিক নির্যাতনের পর এই বিপুল অঙ্কের জরিমানার অপমান সইতে পারেননি আল-আমিন। ঘটনার পরদিন অর্থাৎ ৯ জুন দুপুর আনুমানিক ১টার দিকে নিজ বাসার বাথরুমের টিনের চালের সাথে গামছা পেঁচিয়ে ফাঁসি নেন তিনি।

​পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করেন। প্রথমে মাথায় পানি ঢেলে এবং পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একমাত্র ছেলেকে হারিয়ে নিহতের বাবা-মায়ের আহাজারিতে হাসপাতাল প্রাঙ্গণের আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। উল্লেখ্য, এর আগে আল-আমিনের ছোট ভাই পানিতে ডুবে মারা যায়। আল-আমিনের এই অকাল মৃত্যুর পর বৃদ্ধ বাবা-মায়ের আর কোনো ছেলে সন্তান অবশিষ্ট রইলো না।

​​খবর পেয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন মরদেহ উদ্ধার করেন। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য লাশ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে গত রাতে আনুমানিক ২টার দিকে আল-আমিনের মরদেহ তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জে নিয়ে যাওয়া হয় এবং সেখানে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।

​​এই নৃশংস ঘটনার পর থেকে জামগড়া শরীফ মার্কেট এলাকায় চরম থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকাবাসীর অভিযোগ, সম্পূর্ণ মিথ্যা চুরির অপবাদ দিয়ে একটি নিরীহ ছেলেকে পিটিয়ে আত্মহত্যার মুখে ঠেলে দেওয়া হয়েছে।

অভিযুক্তরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তাদের ভয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছে না। তবে পর্দার আড়ালে ক্ষোভ ফুঁসে উঠছে সাধারণ মানুষের মাঝে তাদের প্রশ্ন এভাবে প্রভাবশালীদের অত্যাচার আর কতদিন চলবে।

এই বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম সাংবাদিকদের জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরিরামপুরে নৌপথে চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত।

রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর কবর থেকে মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন

হরিরামপুরে নদী ভাঙন রোধে চলমান ১৫৫ মিটার অস্থায়ী পাক প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন।

পীরগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দী অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার

চার দশকের অপেক্ষা, এখনও মেলেনি নিরাপদ আশ্রয় জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে রূপগঞ্জের দুই প্রতিবন্ধী বোন আছিয়া ও মরিয়মের

রূপগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ১২ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড

মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও শিক্ষার্থীদের মাঝে আশিকার বহুমুখী সহায়তা

শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে।

মহালছড়িতে ৩৫০ প্রান্তিক কৃষকের মুখে হাসির ঝিলিক: বিতরণ করা হলো সার ও বীজ

হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে– সুনামগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১০

রূপগঞ্জের দুইশত পরিবার আবারো উচ্ছেদ আতঙ্কে, অনাবাসিক জমিতে প্রকল্প বাস্তবায়নের দাবি

১১

তাহিরপুরে ৩০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ করল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ

১২

১৩

বিএনপির আদর্শে ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস (বাংলাদেশ)’-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন

১৪

হরিরামপুরে আগ্রাইল দড়িকান্দি যুব সংঘের উদ্যোগে ফুটবল প্রাতি টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত।

১৫

রূপগঞ্জ সাবেক মন্ত্রী গাজীর বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগে মানববন্ধন

১৬

পীরগঞ্জ পৌরসভায় জি,আর চাল বিতরণে অনিয়মের অভিযোগ,২০ কেজির জায়গায় দেওয়া হলো১০ কেজি

১৭

হরিরামপুরে বয়ড়া ইউপির ৪ নং ওয়ার্ড মেম্বার মিরাজ হোসেন জনগনের আস্থা ও ভালোবাসার প্রতীক।

১৮

তাহিরপুরের সমাজসেবক রায়হান উদ্দিন রিপনের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের নিন্দা

১৯

চট্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ৪১ ওয়ার্ড ডিজাস্টার রেসপন্স টিমের সমন্বয় সভা

২০