সাভারের কথিত সাংবাদিক লেগুনা আপেলকে রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতারমরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিতমহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিতবিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভাহরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলাশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতামধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনীঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজরংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
নিজস্ব প্রতিবেদক
১৪ এপ্রিল ২০২৫, ৬:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাভারের কথিত সাংবাদিক লেগুনা আপেলকে রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার সাভার উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পলাতক উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের অন্যতম সহযোগী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা ও আন্তজেলা ডাকার দলের সর্দার কথিত সাংবাদিক আপেল মাহমুদ ওরফে লেগুনা আপেলকে সাত দিনের রিমান্ড চেয়ে সাভার মডেল থানা থেকে আদালতে পাঠানো হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) দুপুরে গ্রেপ্তার লেগুনা আপেলকে পুলিশের প্রিজন ভ্যানে করে সাভার থেকে আদালতে পাঠানো হয়। এরআগে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা। এদিকে কথিত এই সাংবাদিক গ্রেপ্তার হওয়ায় এলাকায় প্রতীক স্বরূপ পচা আপেল ও মিষ্টি বিতরণ করেছে সাধারণ মানুষ।

পুলিশ জানায়, ষষ্ঠ শ্রেণী পাস না করেই বাবার পেশা কসাই ও লেগুনার ড্রাইভার হিসেবে পেশা শুরু করে পরবর্তীতে ছিনতাই, চুরি, ডাকাতি, পাঁচ নারীকে ধর্ষণ, চাঁদাবাজি, ব্ল্যাকমেইলসহ নানা ধরনের অপরাধের সাথে যুক্ত ছিলেন আপেল মাহমুদ ওরফে লেগুনা আপেল। পরবর্তীতে “আপেল ভাইয়ের দল” নামে একটি ডাকাত দল গড়ে নিজেকে নতুন নামে আত্মপ্রকাশ করেন। গ্রেপ্তার হয়ে কারাবাস শেষে জামিনে মুক্ত হয়ে একটি আন্ডারগ্রাউন্ড পত্রিকায় সাভার প্রতিনিধি হিসেবে সাংবাদিকতায় নাম লেখায় অশিক্ষিত চতুর এই প্রতারক। আপেল সাভার পৌরসভার ভাটপাড়া মহল্লার শুকুর মুন্সি ওরফে শুকরু কসাইয়ের ছেলে। কথিত সাংবাদিকতার আড়ালে সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের ক্যাডার হিসেবে নানা অপকর্মের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময় বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বাড়িতে ডাকাতি, লুটপাট এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে সরাসরি অস্ত্র হাতে ছাত্র-জনতার ওপর হামলা, গুলিবর্ষণ ও নির্যাতন চালায় আপেল। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হলে পালিয়ে প্রথমে শশুর বাড়ি পাবনা, পরে বগুড়া ও নরসিংদী হয়ে সর্বশেষ মুন্সীগঞ্জে পূর্বের ন্যায় কথিত সাংবাদিকতা শুরু করেন এই প্রতারক। রবিবার ১৩ এপ্রিল দুপুরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশের বিশেষায়িত ইউনিট এলিট ফোর্স র‍্যাবের সহায়তায় অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ এলাকা থেকে আপেল মাহমুদ ওরফে লেগুনা আপেলকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।

সূত্র জানায়, আপেল মাহমুদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আওয়ামী এজেন্ডা বাস্তবায়নে যুক্ত ও বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আরো বেশ কয়েকজন সাংবাদিকের নাম উঠে এসেছে। তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে নিশ্চিত করেছে ওই সূত্রটি।

উল্লেখ্য, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শীর্ষ সন্ত্রাসী মঞ্জুরুল আলম রাজীবের নানা অপকর্মের তথ্য গণমাধ্যমে তুলে ধরতেন সাভারের স্থানীয় সাংবাদিক মতিউর রহমান ভান্ডারী, সোহেল রানাসহ অন্য সাংবাদিকরা। পাল্টা রাজীবের পক্ষ নিয়ে তাদের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার করতেন আপেল মাহমুদ ওরফে লেগুনা আপেল। রাজীবকে খুশি করতে গত বছরের ১৫ই মে সাংবাদিক সোহেল রানার বিরুদ্ধে যুবলীগ নেতা শাহজাহানকে বাদী করে আদালতে মিথ্যা মামলা করিয়ে পুরস্কার স্বরূপ বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির প্রতিনিধিত্ব ও সাভার উপজেলা থেকে তিন মাসে ৬ লাখ টাকার বিজ্ঞাপন বাগিয়ে নেন আপেল মাহমুদ। এত কিছুর পরে অবশেষে গ্রেপ্তার হলো আপেল মাহমুদ ওরফে লেগুনা আপেল। তাকে আইনের আওতায় আনায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় জনগণ ও পেশাদার সাংবাদিকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার

মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা

হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত

১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা

মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী

ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ

রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল

১০

সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

১১

রংপুরের নারী পুলিশ সদস্যদের আত্মবিশ্বাসে,এগিয়ে আসার আহ্বান আরপিএমপি কমিশনারের

১২

চুরির অপবাদে নির্মম নির্যাতন অপমান সইতে না পেরে যুবকের আত্মহত্যা

১৩

থামছে না সড়ক দুর্ঘটনা

১৪

সালথায় দাঙ্গা না করার শর্তে মাত্র ২৩টি দেশীয় অস্ত্র জমা দিল ছয় গ্রামবাসী

১৫

রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার

১৬

হরিরামপুরে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন,এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি

১৭

চট্টগ্রামের ওয়েল গ্রুপের চেয়ারম্যান ও সিইও সৈয়দ নুরুল ইসলাম গ্রেপ্তার

১৮

রংপুরকে মাদক মুক্ত করতে ডিবির তৎপরতা অব্যাহত, ১০০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি

১৯

আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা থেকে ১জন অস্ত্রসহ গ্রেফতার

২০