রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
সম্রাট আলাউদ্দিন,ধামরাই(ঢাকা) : ঢাকার ধামরাইয়ে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ০৫ আগস্টে নিহত শহীদ সাদের স্মৃতিরক্ষায় ধামরাই পৌরসভার ০১ নং ওয়ার্ডে শহীদ সাদের নামে একটি রাস্তার কাজ উদ্বোধন করেছে পৌর প্রশাসন।বুধবার (১৬ এপ্রিল) বেলা এগারোটার দিকে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মামনুন আহমেদ অনীক এ রাস্তার কাজ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি।পৌর প্রশাসন জানায়, পৌরসভার ০১ নং ওয়ার্ডের ধামরাই কালামপুর সড়ক হতে কান্দিকুল পর্যন্ত একটি এবং অপরপাশে আইঙ্গন কবরস্থান পর্যন্ত আরোও একটি রাস্তার নির্মান কাজ উদ্বোধন করা হয়েছে। এ রাস্তা দুটোর কাজ সম্পূর্ণ হলে এ এলাকার জনদুর্ভোগ নিরসন হবে।
ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক জানান, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্মৃতিরক্ষায় ‘জুলাই ২৪’- শহীদ সাদের নামে এ রাস্তা দুটির নামকরণ করা হয়েছে। অচিরেই রাস্তার কাজ সম্পূর্ণ হবে। ধামরাই পৌরসভার জনগণের স্বার্থে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মন্তব্য করুন