রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
স্টাফ রিপোর্টার : সাভারের আশুলিয়ায় অন্য গাড়িকে সাইড দিতে গিয়ে সড়কের পাশে থাকা খোলা ড্রেনের গর্তে লেগুনা উল্টে দুই জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ সময় আরও অন্তত তিনজন আহত হয়।
বুধবার (১৬ এপ্রিল) রাত ৯টার দিকে নিহতের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের এসিস্ট্যান্ট ম্যানেজার হাবিবুর রহমান। আহতদের উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে রাত সাড়ে ৭টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের আশুলিয়ার জামগড়া এলাকায় ফ্যান্টাসি কিংডমের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোপালগঞ্জ জেলার কাসিয়ানী থানা সুরোকান্দি গ্রামের মো: বদরুল আলম গাজী । সে পলাশবাড়ী এলাকায় বসবাস করে এনভায় গার্মেন্টস লিমিটেড কারখানায় সুপারভাইজার হিসেবে কাজ করে। অপরজন ইউনিমাস ক্যাপ লিমিটেড কারখানার সিনিয়র অপারেটর মো: হৃদয় মিয়া। আহতরা হলেন – ব্যবসায়ী সুব্রত পাল ,মেডলার গার্মেন্টস লিমিটেডের পোশাক শ্রমিক বিলকিস, ইয়ারপুর এলাকার নুর ইসলাম। তবে প্রাথমিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, অতিরিক্ত বৃষ্টির কারণে সড়কটি প্লাবিত ছিল। লেগুনাটি সড়ক দিয়ে যাওয়ার সময় অপর একটি গাড়িকে সাইড দিতে গিয়ে সড়কের পাশের গর্তে পড়ে যায়। এতে লেগুনার কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের মধ্যে ৫জন উদ্ধার করে পার্শ্ববর্তী আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে পাঠিয়েছেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা তালুকদার বলেন, আশুলিয়ার জামগড়া এলাকায় সড়কের পাশের একটি গর্তে লেগুনা পড়ে দুই নিহতের ঘটনা ঘটেছে। লেগুনাটি ঘটনাস্থলে আছে। লেগুনার চালক ও চালকের সহকারী কেউ আটক নেই বলে তিনি জানান।
মন্তব্য করুন