রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
সাভার উপজেলা প্রতিনিধি : পৃথক অভিযান চালিয়ে সাভার থানাধীন এলাকা থেকে ইয়াবা ও গাজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তরের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।
গ্রেফতাররা হলেন- সাভার পৌরসভার ৬নং ওয়ার্ডের তারাপুর এলাকার মোঃ মামুনের ছেলে মোঃ রাথিন (২০) ও তেঁতুলঝোড়া ইউনিয়নের যাদুরচর এলাকার এরশাদ এলায়েজ এছাক মোল্লার ছেলে মোঃ রাশেদ মোল্লা (৩০)।
গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার সাড়ে ৫টার দিকে সাভার সদর ইউনিয়নের কলমা এলাকা থেকে ৫০০ গ্রাম গাজাসহ মোঃ রাথিন নামের যুবককে গ্রেফতার করে উপ-পরিদর্শক মামুনুর রশিদ ও তার সঙ্গীয় দল। পৃথক অভিযানে রাত সাড়ে ১০টার দিকে উপ-পরিদর্শক আরিফুল ইসলাম ও তার সঙ্গীয় দল হেমায়েতপুরের পদ্মার মোড় (ট্রাক স্ট্যান্ড) এলাকা থেকে ১০০ পিচ ইয়াবাসহ মোঃ রাশেদ মোল্লা নামের আরো এক যুবককে গ্রেফতার করেছে।
ডিবি ঢাকা জেলা উত্তরের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেফতার ওই দুই যুবক মাদক কারবারি। এদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর তাদেরকে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হবে।
মন্তব্য করুন