রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
নিজস্ব প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে দিনাজপুর জেলা পুলিশ সুপার তুমুল বৃষ্টি উপেক্ষা করে মঞ্চে ছাতা নিয়ে দাঁড়িয়ে তার প্রধান অতিথি হিসাবে বক্তব্যে বলেন- মাদক ও জুয়া বিষয়ে কোন আপোষ নেই।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় থানা ক্যাম্পাস চত্বরে জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি জেলা পুলিশ সুপার মো: মারুফাত হুসাইন তার বক্তব্য বলেন, দেশ পরিবর্তন হয়েছে। পিছনের দিকে তাকানোর সুযোগ নেই। আপনারা সহযোগিতা চাইবেন, আমরা আপনাদের পাশে থাকবো। বীরগঞ্জ উপজেলাকে মাদক ও জুয়া মুক্ত করতে সকলের সহযোগিতা চাই। বীরগঞ্জ থানাকে মডেল থানা তৈরির প্রচেষ্টায় সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করছি।
বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, দিনাজপুর চেম্বার অফ কমার্সের পরিচালক, বীরগঞ্জ ইট ভাটা মালিক সমিতির সভাপতি মোঃ রেজওয়ানুল ইসলাম (রিজু), উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু, বীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন তদন্ত ওসি শিহাব উদ্দিন, থানার এসআই জাহাঙ্গীর বাদশা রনি, নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিস, ১৬ মাইল মাদক নির্মূল কমিটির সভাপতি নুর আলম প্রমুখ।
এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক নির্মূল, বাজার এলাকায় যানজট নিরসনে পুলিশের সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও ইউনিয়নের বিভিন্ন এলাকার জনসাধারণ।
মন্তব্য করুন