রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের প্রধান ও ২৫টি চুরি ও ডাকাতী মামলার আসামী মাসুদ সহ সক্রিয় ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোর রাতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের কামদিয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার কামদিয়া গ্রামের মৃত ছাদেক খার ছেলে ডাকাত দলের প্রধান মাসুদ খাঁ (৩০), মধুখালী উপজেলার মোছোর দিয়া গ্রামের হারুন বিশ্বাসের ছেলে ডাকাত দলের সক্রিয় সদস্য মনির হোসেন (২৬), ভাওয়াল গ্রামের লিমন সরদার (১৯), রামকান্তপুর গ্রামের মো. সাগর মোল্লা (২০) ও চরকামদিয়া গ্রামের মহসীন মাতুব্বর (২৮)।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের কামদিয়া গ্রামের ডাকাত মাসুদ খাঁ এর বাড়ি অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের প্রধান মাসুদসহ ডাকাত দলের সক্রিয় ৫জন সদস্যকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ডাকাত মাসুদ খাঁ এর নামে বিভিন্ন থানায় ২৫ টি মামলা আছে। তারমধ্যে ৫টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
মন্তব্য করুন