চার দশকের অপেক্ষা, এখনও মেলেনি নিরাপদ আশ্রয় জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে রূপগঞ্জের দুই প্রতিবন্ধী বোন আছিয়া ও মরিয়মের
রূপগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ১২ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড
মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও শিক্ষার্থীদের মাঝে আশিকার বহুমুখী সহায়তা
শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে।
মহালছড়িতে ৩৫০ প্রান্তিক কৃষকের মুখে হাসির ঝিলিক: বিতরণ করা হলো সার ও বীজ
হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে– সুনামগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
রূপগঞ্জের দুইশত পরিবার আবারো উচ্ছেদ আতঙ্কে, অনাবাসিক জমিতে প্রকল্প বাস্তবায়নের দাবি
তাহিরপুরে ৩০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ করল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ
বিএনপির আদর্শে ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস (বাংলাদেশ)’-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন
মোঃকাউছারুল ইসলাম, মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
সোমবার (২৭ জুলাই ২০২৬) খাগড়াছড়ির মহালছড়ি সদর ইউনিয়নে বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্য, স্বাস্থ্যবিধি, শিক্ষা ও আশ্রয়ণ সহায়তা বিতরণ করেছে উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস (Ashi ka Development Associates)। স্টার্ট ফান্ড বাংলাদেশ (Start Fund Bangl adesh)-এর সহযোগিতায় B075 প্রকল্পের আওতায় সোমবার সকাল ১০টায় মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ এরফানুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মানিক রঞ্জন খীসা, মহালছড়ি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুপর্ণা দে এবং মহালছড়ি প্রেস ক্লাবের সভাপতিদীপক সেন।
অনুষ্ঠানে আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সেফগার্ড ফোকাল ঝুমলিয়া চাকমা এবং উপজেলা ফোকাল তঞ্চঙ্গ্যা টি.এফ. টার্জানিন।
এ সময় মোট ১০০ জন উপকারভোগীর মাঝে ১০০টি খাদ্য ও হাইজিন কিট (Food & Hygi ene Kits) বিতরণ করা হয়। পাশাপাশি ১০ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা সহায়তা সামগ্রী (Educat i on Support Mat er i als) এবং ১০টি পরিবারের মাঝে আশ্রয়ণ উপকরণ (Shelter Kits) প্রদান করা হয়।
বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত এলাকার দুঃস্থ ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা এবং শিশুদের শিক্ষা কার্যক্রম সচল রাখতে এ ধরনের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থার সমন্বিত উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখছে বলেও তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানের শেষে উপকারভোগীদের হাতে খাদ্য, স্বাস্থ্যবিধি, শিক্ষা ও আশ্রয়ণ সামগ্রী তুলে দেওয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
মন্তব্য করুন