মনপুরা হাসপাতালে বেড়েছে সেবার মান, রয়েছে জনবল সংকট - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতারমরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিতমহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিতবিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভাহরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলাশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতামধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনীঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজরংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
মেহেদী রাকিব মনপুরা (ভোলা)প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মনপুরা হাসপাতালে বেড়েছে সেবার মান, রয়েছে জনবল সংকট

মেহেদী রাকিব: মনপুরা ভোলা প্রতিনিধি: ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যার প্রশাসনিক অনুমোদনের কথা থাকলেও ৩১ শয্যার কার্যক্রম চলমান। ৩১ শয্যার উপজেলার এ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক থাকার কথা রয়েছে ১০ জন। কিন্তু আছে মাত্র ০৪ জন। অথচ বিশাল জনগোষ্ঠীর এ উপজেলার হাসপাতালটিতে দিনদিন রোগীর চাপ বাড়ছেই। সঠিক চিকিৎসা আর সুযোগ-সুবিধা নিশ্চিতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে।

সরেজমিনে দেখা যায়, মনপুরা হাসপাতালে বিগত কয়েক মাসে রোগীর সেবা আশানুরূপভাবে বেড়েছে। ডাক্তার উপস্থিতি, বিনামূল্যে বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষা ও ফ্রি ঔষধ সরবরাহের মাধ্যমে রোগীদের আস্থা অর্জন করেছে সরকারি এই হাসপাতাল। দালাল ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্মও কমেছে আগের চেয়ে। নিয়মিত পরিচ্ছন্ন অভিযানের ফলে আগের মতো নোংরা ও স্যাঁতস্যাঁতে পরিবেশ আর নেই। অনেকটা ঝকঝকে তকতকে মনপুরা হাসপাতাল। বিগত দিনের চেয়ে এই হাসপাতালের চিত্র এখন অনেক পরিচ্ছন্ন ও পরিপাটি। এর ফলে সরকারি এ হাসপাতালে বেড়েছে রোগীর সেবা। দালাল চক্রের দৌড়াত্ম কমায় তারা এখন বিভিন্ন কৌশলে সরকারি ৩১ শয্যার একমাত্র এ হাসপাতালের বিরুদ্ধে নানাভাবে অপপ্রচার চালিয়ে ডাক্তার এবং হাসপাতালের দুর্নাম ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন সচেতন মহল।

অন্যদিকে নার্স ৩০ জন থাকার কথা থাকলেও আছেন আটজন। এছাড়া টেকনিশিয়ান, ওয়াড বয়, আয়াসহ তৃতীয় শ্রেণীর ৬১ পদের মধ্যে ৪১টি পদ শূন্য। যার জন্য অতিরিক্ত রোগীর চাপ সামলাতে গিয়ে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে।

জানা গেছে, গত ২০২২ সালের মাঝামাঝিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও হাসপাতালের প্রধান হিসেবে যোগদেন ডাক্তার মোঃ সোহেল কবির। তিনি যোগদানের পর থেকে হাসপাতালের চিত্র অনেকটাই পাল্টে গেছে। এছাড়াও নিজস্ব তহবিল থেকে সাম্প্রতিক সময়ে ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ঔষধ বিতরণ রোগীর বিছানার জন্য ফোম ও বেডশিট প্রদান করা ইত্যাদি সহ নানান উদ্যোগ নেয়া হয়েছে। হাসপাতালের পরিবেশ ও চিকিৎসা সেবার আমুল পরিবর্তন আনতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরপরই পাল্টে যেতে শুরু করে মনপুরার একমাত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র।

মনপুরা হাসপাতাল সূত্র জানায়,মনপুরা হাসপাতালে দৈনিক আউটডোর রোগী গড়ে ১৮০ জন। ছুটির দিন ছাড়া ইনডোর এবং আউটডোরে গড়ে ২৫০-৩০০ জন রোগী নিয়মিত চিকিৎসা সেবা নিচ্ছেন বলেও জানান। হাসপাতালের সবচেয়ে বড় সাফল্য সিজার ডেলিভারি নিরোৎসাহিত করে বিগত ৫ মাসে গড়ে ১০০ জনের অধিক বিনামূল্যে সফলভাবে নরমাল ডেলিভারি করা হয়েছে।

এছাড়াও দালাল‌ এবং চাঁদাবাজের দৌড়াত্ম কমে যাওয়ায় তারা পরিকল্পিতভাবে মনপুরা উপজেলা হাসপাতালের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

উপজেলার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা:কবির সোহেল জানান, সবার সহযোগিতা নিয়ে আমরা মনপুরাবাসিকে সরকারি সেবা পৌঁছে দিতে চেষ্টা করছি। বিভিন্ন পরীক্ষা ও ঔষধ আমরা ফ্রি সরবরাহ করছি। এতে জনগন উপকৃত হচ্ছে। তবে জনবল সংকটের বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার

মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা

হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত

১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা

মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী

ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ

রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল

১০

সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

১১

রংপুরের নারী পুলিশ সদস্যদের আত্মবিশ্বাসে,এগিয়ে আসার আহ্বান আরপিএমপি কমিশনারের

১২

চুরির অপবাদে নির্মম নির্যাতন অপমান সইতে না পেরে যুবকের আত্মহত্যা

১৩

থামছে না সড়ক দুর্ঘটনা

১৪

সালথায় দাঙ্গা না করার শর্তে মাত্র ২৩টি দেশীয় অস্ত্র জমা দিল ছয় গ্রামবাসী

১৫

রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার

১৬

হরিরামপুরে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন,এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি

১৭

চট্টগ্রামের ওয়েল গ্রুপের চেয়ারম্যান ও সিইও সৈয়দ নুরুল ইসলাম গ্রেপ্তার

১৮

রংপুরকে মাদক মুক্ত করতে ডিবির তৎপরতা অব্যাহত, ১০০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি

১৯

আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা থেকে ১জন অস্ত্রসহ গ্রেফতার

২০