রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
নিজস্ব প্রতিবেদক: বরিশালের গৌরনদী উপজেলায় মাদকের অবাধ বিস্তার এখন সাধারণ মানুষের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ উঠেছে, প্রশাসনের নীরবতা এবং রহস্যজনক উদাসীনতার সুযোগে দক্ষিণাঞ্চলের কুখ্যাত ‘মাদক সম্রাট’ হীরা মাঝির নেতৃত্বে গড়ে উঠেছে শক্তিশালী মাদক সিন্ডিকেট।
স্থানীয়রা জানান, হীরা মাঝির অধীনে পরিচালিত এই চক্র গৌরনদী, আগৈলঝাড়া ও আশপাশের এলাকায় মাদক সরবরাহের বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছে। ইয়াবা, ফেনসিডিল, গাঁজা থেকে শুরু করে বিভিন্ন ধরনের নতুন মাদকদ্রব্য এখন হাত বাড়ালেই মিলছে। স্কুল-কলেজপড়ুয়া কিশোররাও এর শিকার হচ্ছে প্রতিনিয়ত।
নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানদার বলেন, “প্রতিদিন দেখি নতুন নতুন ছেলেরা আসছে মাদক নিতে। পুলিশের চোখের সামনে সব হচ্ছে, কিন্তু কেউ কিছু বলছে না।”
স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, হীরা মাঝির বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও এখনও পর্যন্ত তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়নি। স্থানীয়ভাবে তার প্রভাব এতটাই শক্তিশালী যে অনেকেই মুখ খুলতে ভয় পান।
এদিকে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া জানান, “আমরা মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছি। কেউ আইনের ঊর্ধ্বে নয়।”
তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। স্থানীয়দের দাবি, অভিযান চললেও তা মূলত ছোটখাটো বিক্রেতাদের ধরা পর্যন্ত সীমাবদ্ধ। হীরা মাঝির মতো প্রভাবশালীরা থেকে যাচ্ছেন ধরা-ছোঁয়ার বাইরে।
সচেতন নাগরিক সমাজ মনে করছে, প্রশাসন যদি দ্রুত কার্যকর ব্যবস্থা না নেয়, তাহলে পুরো অঞ্চলটি মাদকের কবলে পড়ে ভয়াবহ সামাজিক বিপর্যয়ের মুখে পড়বে।
মন্তব্য করুন