সিআইডি পরিচয়ে অপহরণের চেষ্টার ঘটনা রূপগঞ্জে তিন পুলিশ সদস্যসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
রূপগঞ্জে ​মাদকের যম ইউএনও সাইফুলরূপগঞ্জে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারধর্মপাশা থানার ওসি সহিদ উল্ল্যা মোটা অংকের অর্থের বিনিময়ে নাসিম হত্যা মামলার চার্জশিট থেকে ৯জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলনরূপগঞ্জে গাউছিয়ায় রাঁধুনী রেস্তোরাঁয় বাসি-পচা খাবার বিক্রির অভিযোগ স্বাস্থ্যঝুকিতে সাধারণ ক্রেতারাহরিরামপুরে নৌপথে চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত।রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর কবর থেকে মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলনহরিরামপুরে নদী ভাঙন রোধে চলমান ১৫৫ মিটার অস্থায়ী পাক প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন।পীরগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দী অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধারচার দশকের অপেক্ষা, এখনও মেলেনি নিরাপদ আশ্রয় জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে রূপগঞ্জের দুই প্রতিবন্ধী বোন আছিয়া ও মরিয়মেররূপগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ১২ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড
রূপগঞ্জ প্রতিনিধি
১৯ জুন ২০২৬, ৭:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিআইডি পরিচয়ে অপহরণের চেষ্টার ঘটনা রূপগঞ্জে তিন পুলিশ সদস্যসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

সিআইডি পরিচয়ে অপহরণের চেষ্টার ঘটনা রূপগঞ্জে তিন পুলিশ সদস্যসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

রূপগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় সিআইডি পুলিশ পরিচয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মচারী ও সোনারগাঁও থানার হারিয়া বৈদ্যপাড়া গ্রামের এরশাদ আলীর ছেলে অমিত হাসান মিরাজকে (৩০) অপহরণের চেষ্টার অভিযোগে তিন পুলিশ সদস্যসহ ছয়জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

১৯জুন শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মচারী ও নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার বৈদ্যের বাজার ইউনিয়নের হারিয়া বৈদ্যপাড়া গ্রামের এরশাদ আলীর ছেলে অমিত হাসান মিরাজ বাদী হয়ে গোয়েন্দা পুলিশের ( ডিবি) ঢাকা দক্ষিণের এসআই মামুন মাতুব্বর (৪০), এএসআই আমানউল্লাহ (৩৪), কনস্টেবল কবির হোসেন (৩৩), কনস্টেবল আকাশ আহাম্মেদ (৩০), তাদের গাড়ি চালক আবু বক্কর সিদ্দিক (৫০) ও মো: সেলিমকে (৪৫) আসমি করে রূপগঞ্জ থানায় এ অভিযোগ দায়ের করেন।

পুলিশ জানায়, গত ১৮ জুন দুপুরে সোনারগাঁওয়ের বারদী এলাকা থেকে রূপগঞ্জের গাউছিয়া এলাকায় আসেন অমিত হাসান মিরাজ।এ সময় গাউছিয়া সিএনজি স্ট্যান্ডের সামনে অবস্থান করার সময় কয়েকজন ব্যক্তি নিজেদের সিআইডি পুলিশ পরিচয় দিয়ে তাকে জোরপূর্বক সাদা রঙের হাইচ গাড়িতে (ঢাকা মেট্রো-চ-১৬-৩৭৬৬) তুলে নেওয়ার চেষ্টা করে। এসময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে বিষয়টি সন্দেহজনক প্রকাশ করলে অভিযুক্তরা পালানোর চেষ্টা করে। এলাকাবাসীর সন্দেহ হলে তারা তিনজনকে আটক করে। যোগ পেয়ে অপর তিনজন পালিয়ে যায়।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন আহমেদ বলেন, এব্যাপারে অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপগঞ্জে ​মাদকের যম ইউএনও সাইফুল

রূপগঞ্জে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ধর্মপাশা থানার ওসি সহিদ উল্ল্যা মোটা অংকের অর্থের বিনিময়ে নাসিম হত্যা মামলার চার্জশিট থেকে ৯জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রূপগঞ্জে গাউছিয়ায় রাঁধুনী রেস্তোরাঁয় বাসি-পচা খাবার বিক্রির অভিযোগ স্বাস্থ্যঝুকিতে সাধারণ ক্রেতারা

হরিরামপুরে নৌপথে চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত।

রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর কবর থেকে মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন

হরিরামপুরে নদী ভাঙন রোধে চলমান ১৫৫ মিটার অস্থায়ী পাক প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন।

পীরগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দী অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার

চার দশকের অপেক্ষা, এখনও মেলেনি নিরাপদ আশ্রয় জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে রূপগঞ্জের দুই প্রতিবন্ধী বোন আছিয়া ও মরিয়মের

রূপগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ১২ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড

১০

মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও শিক্ষার্থীদের মাঝে আশিকার বহুমুখী সহায়তা

১১

শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে।

১২

মহালছড়িতে ৩৫০ প্রান্তিক কৃষকের মুখে হাসির ঝিলিক: বিতরণ করা হলো সার ও বীজ

১৩

হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে– সুনামগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৪

রূপগঞ্জের দুইশত পরিবার আবারো উচ্ছেদ আতঙ্কে, অনাবাসিক জমিতে প্রকল্প বাস্তবায়নের দাবি

১৫

তাহিরপুরে ৩০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ করল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ

১৬

১৭

বিএনপির আদর্শে ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস (বাংলাদেশ)’-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন

১৮

হরিরামপুরে আগ্রাইল দড়িকান্দি যুব সংঘের উদ্যোগে ফুটবল প্রাতি টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত।

১৯

রূপগঞ্জ সাবেক মন্ত্রী গাজীর বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগে মানববন্ধন

২০