হরিরামপুরে নৌপথে চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত।
রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর কবর থেকে মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন
হরিরামপুরে নদী ভাঙন রোধে চলমান ১৫৫ মিটার অস্থায়ী পাক প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন।
পীরগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দী অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার
চার দশকের অপেক্ষা, এখনও মেলেনি নিরাপদ আশ্রয় জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে রূপগঞ্জের দুই প্রতিবন্ধী বোন আছিয়া ও মরিয়মের
রূপগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ১২ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড
মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও শিক্ষার্থীদের মাঝে আশিকার বহুমুখী সহায়তা
শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে।
মহালছড়িতে ৩৫০ প্রান্তিক কৃষকের মুখে হাসির ঝিলিক: বিতরণ করা হলো সার ও বীজ
হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে– সুনামগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
দৈনিক দেশের মুখ ডেস্ক
বাগেরহাটে লতিফ মাস্টার ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২২ জুন) বাগেরহাটস্থ স্কিল আইটি ট্রেইনিং সেন্টারে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিফ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব সিপিএ মো: রফিকুল ইসলাম (জগলু)।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের চলমান বৃত্তি কার্যক্রমের আওতাভুক্ত শিক্ষার্থীদের বিভিন্ন পরীক্ষার ফলাফল পর্যালোচনা করা হয়। একই সাথে শিক্ষার্থীদের শিক্ষাজীবনের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা ও কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
এবারের মতবিনিময় সভায় মোট ৪৬ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবক অংশ নেন। সভায় শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত অধ্যয়ন, নৈতিক মূল্যবোধ চর্চা এবং ভবিষ্যতে দেশের একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
লতিফ মাস্টার ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক মো: ওয়ালিউল্লাহ-এর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জনাব মিফতা উদ্দিন, সাধারণ সম্পাদক, বাগেরহাট জেলা শিক্ষক সমিতি।
জনাব পাইক এমদাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী। সরদার নাসিরুদ্দিন লনি, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী।
বেগ শামিম হোসেন, সাবেক ছাত্রনেতা ও সাধারণ সম্পাদক, উন্নয়ন স্বেচ্ছাসেবী কার্যক্রম (উসেকা)।
মো: মেহেদি হাসান, প্রিন্সিপাল, স্কিল আইটি। এছাড়াও স্কিল আইটি ট্রেইনিং সেন্টার ও লতিফ মাস্টার ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, শিক্ষার প্রসার ও সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় লতিফ মাস্টার ফাউন্ডেশন ভবিষ্যতেও তাদের এই ধরনের কল্যাণমুখী কার্যক্রম ও সহযোগিতা অব্যাহত রাখবে।
মন্তব্য করুন