রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার
মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা
হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত
১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা
মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী
ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ
রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
মেহেদী রাকিব -মনপুরা (ভোলা) প্রতিনিধি :ভোলার মনপুরায় বজ্রপাতে এক কৃষকের চারটি গরু ও অপর চার কৃষকের চারটি গরুসহ ৮ টি গরুর মৃত্যু হয়। এতে আনুমানিক সাত লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভূক্তভোগী কৃষকের।
রোববার সকাল সাড়ে ৮ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়ন, উত্তর সাকুচিয়া ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে কৃষকের গোয়ালঘরে বজ্রপাতে এই ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ কৃষকরা হলেন, উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরযতিন বাসিন্দা কৃষক মিরাজ। যার চারটি গরুর মৃত্যু হয়। অপরদিকে ১ টি করে গরুর মৃত্যু হয় উত্তর সাকুচিয়া ইউনিয়নের কৃষক মেহনাজ কাজি ও শামসুদ্দিন, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সেলিম সর্দার ও ছাত্তার রাঢ়ী।
এদের মধ্যে চারটি গরু হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন হাজিরহাট ইউনিয়নের বাসিন্দা হতদরিদ্র কৃষক মিরাজ। পরিবারের উপার্জনের একমাত্র সম্বল গরুগলো হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি, কিছুক্ষণ পরে পরে আহাজারি করে উঠেন।
ক্ষতিগ্রস্থ কৃষক মিরাজ জানান, সকালের দিকে কালবৈশাখী ঝড়ের সাথে সাথে বজ্রপাত হচ্ছিল। হঠাৎ একটি বিকট শব্দে গোয়ালঘরের কাছে বজ্রপাত হয়। এতে গোযালে থাকা চারটি গরু মারা যায়। এতে তার সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি হয়।
তিনি বলেন, পরিবারের উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি।
এই বিষয়ে মনপুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিখন বনিক জানান, মনপুরায় বজ্রপাতে ৮ টি গরু মারা গেছে। এদের তালিকা করে উধ্বর্তন কতৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সরকারিভাবে সাহায্য আসলে সহযোগিতা করা হবে।
মন্তব্য করুন