চার দশকের অপেক্ষা, এখনও মেলেনি নিরাপদ আশ্রয় জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে রূপগঞ্জের দুই প্রতিবন্ধী বোন আছিয়া ও মরিয়মের
রূপগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ১২ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড
মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও শিক্ষার্থীদের মাঝে আশিকার বহুমুখী সহায়তা
শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে।
মহালছড়িতে ৩৫০ প্রান্তিক কৃষকের মুখে হাসির ঝিলিক: বিতরণ করা হলো সার ও বীজ
হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে– সুনামগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
রূপগঞ্জের দুইশত পরিবার আবারো উচ্ছেদ আতঙ্কে, অনাবাসিক জমিতে প্রকল্প বাস্তবায়নের দাবি
তাহিরপুরে ৩০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ করল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ
বিএনপির আদর্শে ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস (বাংলাদেশ)’-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ পৌরসভার নতুন করে জনগনের উপর কোন কর আরোপ ছাড়াই ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার দুপুরে সুনামগঞ্জ পৌরসভার হলরুমে জেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেক্টনিক্র মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে ৫৪ কৌটি ১৫ লাখ ৬৩ হাজার ৬ শত ৩৩ টাকার বাজেট ঘোষনা করেন সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক অসীম চন্দ্র বনিক।
নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পৌরসভার নিজস্ব রাজস্ব ও উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৪৫ কোটি ৩৮ লক্ষ এবং স্থিতি ৮ কোটি ৭৭ লাখ ৬৩ হাজার ৬ শত ৩৩ টাকা। গত ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত সংশোধনী বাজেট ছিল ৩৬ কোটি ১২ লাখ ২৬ হাজার ১৭৮ টাকা। যাহা গত অর্থ বছরের বাজেটের চেয়ে চলতি অর্থ বছরের ৮ কোটি ৭৭ লাখ ৬৩ হাজার টাকা বেশি বরাদ্দ রাখা হয়েছে। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ২৬ কোটি ৬৫ লাখ ৬৩ হাজার ৫৩৩ টাকা।
পৌর প্রশাসক অসীম চন্দ্র বনিক বলেন বৃক্ষরোপন,স্বাস্থ্য প্রয় প্রণালী ও ক্রীড়া এবং সংস্কৃতি খাতসহ নতুন নতুন প্রকল্পের উন্নয়নে বাজেট বৃদ্ধি করা হয়েছে । আশানুরূপ উন্নয়নমুখী কাজের সম্ভাবনা বেশি হবে বলেন অবহেলিত মোটা দাগে বঞ্চিত ও অন্ধকারাচ্ছন্ন অনুন্নয়ন বিষয়াদিকে প্রাধান্য দেওয়া হবে। এই বাজেটে পৌরসভার নাগরিকদের সেবার মান বৃদ্ধিকরন অবকাঠামোগত উন্নয়ন করা, শহর এবং খালগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বাসযোগ্য পৌর এলাকা গঠন সহ জনবান্ধব মূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়ার জন্য বাজেটে বাস্তবমুখী এবং জনবান্ধব মূলক কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার কথা জানান ।
বাজেট ঘোষনা অনুষ্ঠানে পৌরসভা কার্যালয়ের হিসাব রক্ষক কর্মকর্তা সন্তোষ কূমার দাসের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন পৌর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী(ভারপ্রাপ্ত) কালী কৃষ্ণ পাল, সার্ভেয়ার আলী প্রমুখ।
মন্তব্য করুন