চার দশকের অপেক্ষা, এখনও মেলেনি নিরাপদ আশ্রয় জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে রূপগঞ্জের দুই প্রতিবন্ধী বোন আছিয়া ও মরিয়মের
রূপগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ১২ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড
মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও শিক্ষার্থীদের মাঝে আশিকার বহুমুখী সহায়তা
শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে।
মহালছড়িতে ৩৫০ প্রান্তিক কৃষকের মুখে হাসির ঝিলিক: বিতরণ করা হলো সার ও বীজ
হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে– সুনামগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
রূপগঞ্জের দুইশত পরিবার আবারো উচ্ছেদ আতঙ্কে, অনাবাসিক জমিতে প্রকল্প বাস্তবায়নের দাবি
তাহিরপুরে ৩০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ করল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ
বিএনপির আদর্শে ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস (বাংলাদেশ)’-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন
রূপগঞ্জ প্রতিনিধি
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জয় দাদা দাবি করেছেন, একটি অনলাইন সংবাদমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি সুবিধা ও অর্থ দাবি করে তা না পেয়ে উপজেলা প্রশাসনের বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছেন।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ইউএনও সাইফুল ইসলাম জয় বলেন, রূপগঞ্জ উপজেলায় ১ শতাংশ তহবিলের আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর তথ্য নিয়মিত প্রকাশ করা হচ্ছে। এসব প্রকল্পের বিষয়ে স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু তার ফেসবুক আইডিতেও তথ্য প্রকাশ করছেন। পাশাপাশি উপজেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজেও প্রকল্পের বিস্তারিত তুলে ধরা হচ্ছে, যাতে সাধারণ মানুষ জানতে পারেন কোথায় কী কাজ হচ্ছে।
তিনি অভিযোগ করে বলেন, শাহীন আলম নামে এক ব্যক্তি ঢাকা থেকে এসে প্রথমে তার সঙ্গে পরিচিত হন। এরপর তিনি পরিবারের জন্য কক্সবাজারে দুই দিনের আবাসনের ব্যবস্থা, তিনটি বিমান টিকিট অথবা বিকল্প হিসেবে ৫০ হাজার টাকা দাবি করেন।
ইউএনওর ভাষ্য, এসব দাবি পূরণে অপারগতা প্রকাশ করার পর ওই ব্যক্তি ফোনে হুমকি দেন এবং বলেন, ‘এক সপ্তাহের মধ্যে এর ফল বুঝতে পারবেন।’ এরপরই উপজেলা প্রশাসনের বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়।
সাইফুল ইসলাম জয় দাদা বলেন, প্রকাশিত সংবাদে ১ শতাংশ তহবিলের প্রকল্পে অর্থ অপচয়ের অভিযোগ করা হলেও কোথায়, কীভাবে বা কোন প্রকল্পে অনিয়ম হয়েছে—এ বিষয়ে কোনো তথ্য বা প্রমাণ উপস্থাপন করা হয়নি।
তিনি আরও বলেন, “আমার ধারণা, সুবিধা বা অর্থ না পেয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের সংবাদ প্রকাশ করা হয়েছে। কিছু অনলাইন পোর্টালের সঙ্গে যুক্ত ব্যক্তি বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে সুবিধা বা অর্থ দাবি করেন। দাবি পূরণ না হলে বিভ্রান্তিকর প্রচারণা চালানোর চেষ্টা করেন।”
ইউএনও জানান, বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে এবং মন্ত্রণালয় এ বিষয়ে অবগত রয়েছে।
মন্তব্য করুন