শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের
রূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভ
রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই
সালথায় ২০ লিটার দেশীয় মদ উদ্ধার: গ্রেপ্তার ১
পীরগঞ্জে আখ চাষে লাভবান হচ্ছেন কৃষক, খরচ কম,ফলন বেশী
জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা
জ্বালানি সংকটে রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণাঃ শ্রমিকদের ক্ষোভ
চিরতরে থমকে গেল দুই জীবন: মহালছড়ি মাইসছড়িতে বজ্রপাতে দম্পতির মৃত্যু
সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
মোঃ কাউছারুল ইসলাম , মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি
“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ,, এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির মহালছড়িতে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড(বিআরডিবি)-এর যৌথ আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৬ জুলাই ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরফানুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি নিজেই। সভাটি সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীণচন্দ্র চাকমা। স্বাগত বক্তব্য রাখেন মোঃ জিয়াউল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, মহালছড়ি। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মোঃ মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা, মোঃ মতিউর রহমান, সহ-সভাপতি উপজেলা বিএনপি, দীপক সেন, সভাপতি, মোঃ ছানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক, মহালছড়ি উপজেলা প্রেসক্লাব।
আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই পল্লী উন্নয়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড(বিআরডিবি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে সমৃদ্ধ গ্রাম গড়ে তোলার ওপর বক্তারা গুরুত্বারোপ করেন। আলোচনা সভার একপর্যায়ে সমিতির সুবিধাভোগী সদস্যদের মাঝে বিভিন্ন গাছের চারাও বিতরন করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, সমবায় সমিতির সদস্য, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন