শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের
রূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভ
রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই
সালথায় ২০ লিটার দেশীয় মদ উদ্ধার: গ্রেপ্তার ১
পীরগঞ্জে আখ চাষে লাভবান হচ্ছেন কৃষক, খরচ কম,ফলন বেশী
জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা
জ্বালানি সংকটে রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণাঃ শ্রমিকদের ক্ষোভ
চিরতরে থমকে গেল দুই জীবন: মহালছড়ি মাইসছড়িতে বজ্রপাতে দম্পতির মৃত্যু
সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ
টানা দুই সপ্তাহের ভারী বর্ষণে রূপগঞ্জের নিম্নাঞ্চলে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়ে লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। উপজেলার বৈরাগবারীর টেক, কাঞ্চন, কালাদি, নলপাথর, কুশাব, আইতলা, ডুলুরদিয়া, তারাবো, বরপা, নাগেরবাগ, বৌবাজার, বলাইখা, মদিনানগর, তেঁতলাবো, ইসলামপুরসহ বিস্তীর্ণ এলাকার রাস্তা-ঘাট, বসতবাড়ি ও আঙিনা পানিতে তলিয়ে গেছে। অনেক বাড়িতে ২ থেকে ৩ ফুট পানি ঢুকে পড়ায় স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। শিক্ষার্থীরা স্কুল-কলেজ ও মাদরাসায় যেতে পারছে না, নিম্নআয়ের মানুষের কাজ বন্ধ হয়ে পড়েছে এবং মাছচাষিরা পুকুরের মাছ ভেসে যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
জলাবদ্ধতার কারণে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। শিল্পকারখানার নির্গত দূষিত ও দুর্গন্ধযুক্ত কালো পানি বৃষ্টির পানির সঙ্গে মিশে যাওয়ায় শিশু, নারী ও বয়স্কসহ বিভিন্ন বয়সী মানুষ ঠান্ডাজনিত, চর্মরোগ এবং পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন। স্থানীয় বাসিন্দারা সাপ-বিচ্ছুর আতঙ্কে শিশুদের নিয়ে নিরাপদে বসবাস করতেও ভয় পাচ্ছেন। তাদের অভিযোগ, আবাসন কোম্পানিগুলোর মাধ্যমে পানি নিষ্কাশনের খাল দখল ও ভরাট করে ফেলায় বৃষ্টির পানি নামার পথ বন্ধ হয়ে গেছে, যার ফলে প্রতি বর্ষায় একই দুর্ভোগের পুনরাবৃত্তি হচ্ছে।
এদিকে উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, চর্মরোগ ও পানিবাহিত রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং আক্রান্তদের চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে। উপজেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্য জলাবদ্ধতার দীর্ঘদিনের এই সমস্যা দ্রুত পরিদর্শন করে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেও ভুক্তভোগীরা কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন।
মন্তব্য করুন