রূপগঞ্জে মাদকের যম ইউএনও সাইফুল
রূপগঞ্জে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ধর্মপাশা থানার ওসি সহিদ উল্ল্যা মোটা অংকের অর্থের বিনিময়ে নাসিম হত্যা মামলার চার্জশিট থেকে ৯জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
রূপগঞ্জে গাউছিয়ায় রাঁধুনী রেস্তোরাঁয় বাসি-পচা খাবার বিক্রির অভিযোগ স্বাস্থ্যঝুকিতে সাধারণ ক্রেতারা
হরিরামপুরে নৌপথে চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত।
রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর কবর থেকে মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন
হরিরামপুরে নদী ভাঙন রোধে চলমান ১৫৫ মিটার অস্থায়ী পাক প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন।
পীরগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দী অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার
চার দশকের অপেক্ষা, এখনও মেলেনি নিরাপদ আশ্রয় জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে রূপগঞ্জের দুই প্রতিবন্ধী বোন আছিয়া ও মরিয়মের
রূপগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ১২ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড
নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ
বর্ষা মৌসুমে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় রূপগঞ্জে সাপের কামড়ে মৃত্যুর ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রয়োজনীয় অ্যান্টিভেনম না থাকায় অনেক রোগীকে তাৎক্ষণিক চিকিৎসা না দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হচ্ছে। ফলে চিকিৎসাবিজ্ঞানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘গোল্ডেন আওয়ার’ নষ্ট হয়ে রোগীদের জীবন ঝুঁকির মুখে পড়ছে।
স্থানীয়দের তথ্য ও হাসপাতালের রেকর্ড অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে রূপগঞ্জে অন্তত ৪৩ জন সাপের কামড়ে মারা গেছেন, যদিও প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে কায়েতপাড়া, কামশাইর, দাউদপুর ও শীতলক্ষ্যা নদীতীরবর্তী এলাকাগুলোকে সাপের হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ অ্যান্টিভেনম সংকটের অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, প্রয়োজনীয় মজুদ রয়েছে এবং রোগীদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশগত ভারসাম্যহীনতা, জলবায়ু পরিবর্তন এবং শিকারী প্রাণীর বিলুপ্তির কারণে এলাকায় সাপের বিস্তার ক্রমেই বাড়ছে।
মন্তব্য করুন