মহালছড়ি উপজেলাসহ কাপ্তাই হ্রদে ৩ মাস মাছ ধরা ও শিকার করা নিষিদ্ধ - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতারমরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিতমহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিতবিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভাহরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলাশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতামধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনীঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজরংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল
মোঃ কাউসারুল ইসলাম,মহালছড়ি
২০ এপ্রিল ২০২৫, ১১:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মহালছড়ি উপজেলাসহ কাপ্তাই হ্রদে ৩ মাস মাছ ধরা ও শিকার করা নিষিদ্ধ

মোঃ কাউসারুল ইসলাম,মহালছড়ি: মহালছড়ি উপজেলা এলাকাসহ পুরো কাপ্তাই হৃদের সমগ্র এলাকায় আগামী ০১ মে ২০২৫ তারিখ হতে পরবর্তী তিন মাসের জন্য হৃদ হতে সব ধরনের মাছ আহরণ শিকার, বাজারজাতকরণ, মাছ শুকিয়ে শুটকি করে বিক্রয় করা সহ হৃদের মাছ ও শুটকি

পরিবহনের উপর সরকারী ভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কাপ্তাই হৃদে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণ, পোনা মাছের সুষ্ঠ বৃদ্ধি ও মৎস্য সম্পদবৃদ্ধি করে, হৃদের প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন ও মৎস্য সম্পদের উন্নয়নের জন্য প্রতি বছর মাছের ডিম ছাড়ার মৌসুমে সরকারীভাবে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

নিষেধাজ্ঞার আওতায় মহালছড়িসহ কাপ্তাই হৃদ এলাকা হতে সব ধরনের মাছ আহরণ, সংরক্ষণ শুটকি করে বাজারজাতকরণ ও শুটকি এবং সব ধরনের মাছ পরিবহনের উপর সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা জারি থাকবে।

কাপ্তাই হৃদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও রাঙ্গামাটি জেলা প্রশাসক মো: হাবিবুল্লার সভাপতিত্বে গত ১৬ এপ্রিল রাঙ্গামাটি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এই নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন মহালছড়ি উপকেন্দ্রের উপকেন্দ্র প্রধান নসরুল্লাহ আহমেদ জানান প্রতি বছরের ন্যায় এ বছরও আগামী ০১ মে হতে পরবর্তী ০৩ মাস কাপ্তাই হ্রদের সমগ্র লোকায় মৎস্য আহরণ মৎস্যকে শুকিয়ে শুটকি করে সংরক্ষণ, বাজারজাতকরণ ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। কাপ্তাই হ্রদে মৎস্য সম্পদের বৃদ্ধি এবং এর ফলে মহালছড়ির অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য কাপ্তাই হৃদে মাছ ধরা নিষেধাজ্ঞাকালীন অসাধু জেলে, ব্যবসায়ী মাছ পাচারকারীরা যাতে অবৈধভাবে মৎস্য আহরণ, সংরক্ষণ, বাজারজাতকরণ ও পরিবহন করতে না পারে সে ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

মাছ ধরা নিষেধাজ্ঞাকালীন নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও তিনি জানান। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। এ সময় মহালচড়ির নিবন্ধিত জেলেদের ভিজিএফ কার্ড এর মাধ্যমে খাদ্য সহায়তা প্রদান করা হবে বলে তিনি বলেন।

নিষেধাজ্ঞাকালীন মহালছড়িতে সকল প্রকার বরফকল বন্ধ থাকবে বলে তিনি নিশ্চিত করেন। এক্ষেত্রেও নিষেধাজ্ঞা অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের হাজীরহাট থানার অভিযানে, পলাতক আসামি নিজ বাড়ি থেকে গ্রেফতার

মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা

হরিরামপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত

১২৫তম বর্ষপূর্তিতে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  রচনা, উপস্থিত বক্তৃতা, ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা

মধ্যনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী

ঢাকা জেলা পুলিশের নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযান সংক্রান্ত প্রেস রিলিজ

রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল

১০

সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

১১

রংপুরের নারী পুলিশ সদস্যদের আত্মবিশ্বাসে,এগিয়ে আসার আহ্বান আরপিএমপি কমিশনারের

১২

চুরির অপবাদে নির্মম নির্যাতন অপমান সইতে না পেরে যুবকের আত্মহত্যা

১৩

থামছে না সড়ক দুর্ঘটনা

১৪

সালথায় দাঙ্গা না করার শর্তে মাত্র ২৩টি দেশীয় অস্ত্র জমা দিল ছয় গ্রামবাসী

১৫

রংপুরের ধাপ শিমুলবাগে মাদকবিরোধী অভিযানে একজন গ্রেফতার

১৬

হরিরামপুরে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন,এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি

১৭

চট্টগ্রামের ওয়েল গ্রুপের চেয়ারম্যান ও সিইও সৈয়দ নুরুল ইসলাম গ্রেপ্তার

১৮

রংপুরকে মাদক মুক্ত করতে ডিবির তৎপরতা অব্যাহত, ১০০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি

১৯

আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা থেকে ১জন অস্ত্রসহ গ্রেফতার

২০