পীরগঞ্জে মাদক বিরোধী অভিযানে গত তিন মাসে সোয়া ১৯ লক্ষ টাকার মাদক উদ্ধার এবং ৪৮ জন গ্রেফতার - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
হরিরামপুরে নৌপথে চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত।রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর কবর থেকে মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলনহরিরামপুরে নদী ভাঙন রোধে চলমান ১৫৫ মিটার অস্থায়ী পাক প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন।পীরগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দী অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধারচার দশকের অপেক্ষা, এখনও মেলেনি নিরাপদ আশ্রয় জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে রূপগঞ্জের দুই প্রতিবন্ধী বোন আছিয়া ও মরিয়মেররূপগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ১২ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ডমহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও শিক্ষার্থীদের মাঝে আশিকার বহুমুখী সহায়তাশুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে।মহালছড়িতে ৩৫০ প্রান্তিক কৃষকের মুখে হাসির ঝিলিক: বিতরণ করা হলো সার ও বীজহাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে– সুনামগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
মোঃশিহাবুর রহমান সরকার, পীরগঞ্জ, রংপুর
১৪ জুলাই ২০২৬, ৭:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পীরগঞ্জে মাদক বিরোধী অভিযানে গত তিন মাসে সোয়া ১৯ লক্ষ টাকার মাদক উদ্ধার এবং ৪৮ জন গ্রেফতার

পীরগঞ্জে মাদক বিরোধী অভিযানে গত তিন মাসে সোয়া ১৯ লক্ষ টাকার মাদক উদ্ধার এবং ৪৮ জন গ্রেফতার

মোঃশিহাবুর রহমান সরকার, পীরগঞ্জ, রংপুর

রংপুর জেলার পীরগঞ্জে মাদক নির্মূলের লক্ষ্যে, থানা পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‍্যাব এর যৌথ মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এ অভিযানে গত ৩ মাসে অত্র উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৪৮জন গ্রেফতার করা হয়েছে | উদ্ধার হয়েছে ৩ হাজার পিচ ইয়াবা সহ প্রায় সোয়া ১৯ লাখ টাকার মাদক দ্রব্য |

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, সারা দেশে মাদক নির্মুলে বর্তমান সরকারের উদ্যেগে সাড়া দিয়ে পীরগঞ্জ থানা পুলিশের পাশাপাশী জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও রংপুর র‍্যাব-১৩ পীরগঞ্জের বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান, তল্লাশি ও নজরদারি জোরদার করেছে। অব্যহত এ অভিযানের ফলে চলতি সালের গত এপ্রিল মাসে পীরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ১শ’৬৭পিচ ইয়াবা সহ প্রায়, ৮২ হাজার টাকা মুল্যের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে | সেই সাথে দায়েরকৃত ৭টি মামলায় অভিযুক্ত ৭ জনকেই পুলিশ গ্রেফতার করেছে |

পরবর্তীতে মে মাসে এ অভিযানে আরও সফলতা আসে। এ মাসে ৪শ’ ১২পিচ ইয়াবা সহ প্রায় ২ লাখ টাকা মুল্যের মাদকদ্রব্য উদ্ধার হয়। উল্লেখিত মাসে এ সংক্রান্ত দায়েরকৃত ২১ টি মামলায় অভিযুক্ত ২১ জনকেই পুলিশ গ্রেফতার করে।

সর্বশেষ গত, জুন মাসে এ অভিযানে ২ হাজার ২শ’৬৮ পিচ ইয়াবা সহ ১৬ লাখ ৩২ হাজার ৩শ’ টাকার মাদকদ্রব্য উদ্ধার হয়েছে | এবং সাথে জুন মাসে এ সংক্রান্ত ১৭টি দায়েরকৃত মামলায় ২৫ জন অভিযুক্তের মধ্যে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।

সর্বপরি, চলতি সালের গত এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত মাদকদ্রব্য আইনে পীরগঞ্জ থানায় ৪৩টি মামলা দায়ের হয়েছে | দায়েরকৃত এসব মামলায় ৫৩ জন আসামীর মধ্যে ৪৮জন গ্রেফতার করা সম্ভব হয়েছে। উদ্ধার করা হয়েছে ৩ হাজার ৩১ পিচ ইয়াবা সহ প্রায় সোয়া ১৯ লাখ টাকার হিরোইন, চোলাইমদ, গাঁজার গাছ সহ গাঁজা ও ক্যানথারিস |

এ অভিযান সম্পর্কে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ নজমুল হক বলেন, মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে আমাদের চলমান এ অভিযানে কাউকে ছাড় দেওয়া হবে না। গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি অব্যাহত রয়েছে। সেই সাথে তিনি সাধারণ মানুষকে মাদকের বিরুদ্ধে সচেতন হওয়ার পাশাপাশি মাদক সংক্রান্ত যে কোনো তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করারও আহ্বান জানান|

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরিরামপুরে নৌপথে চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত।

রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর কবর থেকে মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন

হরিরামপুরে নদী ভাঙন রোধে চলমান ১৫৫ মিটার অস্থায়ী পাক প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন।

পীরগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দী অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার

চার দশকের অপেক্ষা, এখনও মেলেনি নিরাপদ আশ্রয় জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে রূপগঞ্জের দুই প্রতিবন্ধী বোন আছিয়া ও মরিয়মের

রূপগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ১২ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড

মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও শিক্ষার্থীদের মাঝে আশিকার বহুমুখী সহায়তা

শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে।

মহালছড়িতে ৩৫০ প্রান্তিক কৃষকের মুখে হাসির ঝিলিক: বিতরণ করা হলো সার ও বীজ

হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে– সুনামগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১০

রূপগঞ্জের দুইশত পরিবার আবারো উচ্ছেদ আতঙ্কে, অনাবাসিক জমিতে প্রকল্প বাস্তবায়নের দাবি

১১

তাহিরপুরে ৩০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ করল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ

১২

১৩

বিএনপির আদর্শে ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস (বাংলাদেশ)’-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন

১৪

হরিরামপুরে আগ্রাইল দড়িকান্দি যুব সংঘের উদ্যোগে ফুটবল প্রাতি টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত।

১৫

রূপগঞ্জ সাবেক মন্ত্রী গাজীর বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগে মানববন্ধন

১৬

পীরগঞ্জ পৌরসভায় জি,আর চাল বিতরণে অনিয়মের অভিযোগ,২০ কেজির জায়গায় দেওয়া হলো১০ কেজি

১৭

হরিরামপুরে বয়ড়া ইউপির ৪ নং ওয়ার্ড মেম্বার মিরাজ হোসেন জনগনের আস্থা ও ভালোবাসার প্রতীক।

১৮

তাহিরপুরের সমাজসেবক রায়হান উদ্দিন রিপনের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের নিন্দা

১৯

চট্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ৪১ ওয়ার্ড ডিজাস্টার রেসপন্স টিমের সমন্বয় সভা

২০