হরিরামপুরে নৌপথে চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত।
রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর কবর থেকে মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন
হরিরামপুরে নদী ভাঙন রোধে চলমান ১৫৫ মিটার অস্থায়ী পাক প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন।
পীরগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দী অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার
চার দশকের অপেক্ষা, এখনও মেলেনি নিরাপদ আশ্রয় জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে রূপগঞ্জের দুই প্রতিবন্ধী বোন আছিয়া ও মরিয়মের
রূপগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ১২ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড
মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও শিক্ষার্থীদের মাঝে আশিকার বহুমুখী সহায়তা
শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে।
মহালছড়িতে ৩৫০ প্রান্তিক কৃষকের মুখে হাসির ঝিলিক: বিতরণ করা হলো সার ও বীজ
হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে– সুনামগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
মোঃ আমজাদ মীর, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুরে দড়িকান্দি বাহিরচর- বেড়িবাঁধ সংলগ্ন বাহিরচর পূর্বপাড়া নতুন পিচ ঢালাই এর ১ কিঃমি সরকারি রাস্তার অধিকাংশ ই ধ্বসে পড়ার কারণে চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। বর্তমানে চলাচলের যানবাহন অটোরিকশা,হ্যালোবাইক, মটর সাইকেল চলাচল কষ্টসাধ্য এবং দূর্ঘটনার আশঙ্কা রয়েছে।
মাত্র ৫-৬ মাস যাবৎ হয়নি রাস্তা কার্যক্রম সমাপ্তি না হতেই রাস্তার ফাটল দেখা মিলছে।
স্থানীয়দের অভিযোগ, নদীর পাশ থেকে মাটি কাটার ফলে এবং অধিবর্ষণে রাস্তার ফাটল ও ভেঙে গেছে।
এমনকি রামকৃষ্ণপুর ভাটিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ সংলগ্নেই অধিকাংশ রাস্তা ভেঙে গর্ত হয়ে গেছে কমলরত শিশু শিক্ষার্থীদের চলাচলেও ঝুকির আশঙ্কা রয়েছে এমনটি মন্তব্য বিদ্যালয়ের শিক্ষকদের।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকই বলেন,রাস্তা করার সময় নদীর পাশ থেকে ভিকু দিয়ে মাটি কাটার ফলে এবং অতিবর্ষণে রাস্তার ফাটল ও ভেঙে গেছে।
অত্র বিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন সহকারী শিক্ষক বলেন,আমাদের স্কুলের কমলরত শিশু শিক্ষার্থীদের চলাচলে ঝুকির আশঙ্কা রয়েছে।
তিনি আরো বলেন,আমি উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
স্থানীয় ভুক্তভোগী মীর মালেক জানান,আমদের বর্তমানে চলাচল করতে কষ্টসাধ্য হয়।অতিদ্রুত রাস্তাটি সংস্কার করা হোক।
স্থানীয়দের দাবি,অতিদ্রুত রাস্তাটি সংস্কার করা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হোক।
এ বিষয়ে উপজেলা প্রৌকশলী মোঃ শাহিনুজ্জামান মুঠোফোনে বলেন,এ বিষয়ে আমি অবগত নেই। আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখে অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।
মন্তব্য করুন