রাতের আঁধারে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ, ক্ষোভ সমর্থকদের - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
চার দশকের অপেক্ষা, এখনও মেলেনি নিরাপদ আশ্রয় জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে রূপগঞ্জের দুই প্রতিবন্ধী বোন আছিয়া ও মরিয়মেররূপগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ১২ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ডমহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও শিক্ষার্থীদের মাঝে আশিকার বহুমুখী সহায়তাশুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে।মহালছড়িতে ৩৫০ প্রান্তিক কৃষকের মুখে হাসির ঝিলিক: বিতরণ করা হলো সার ও বীজহাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে– সুনামগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজরূপগঞ্জের দুইশত পরিবার আবারো উচ্ছেদ আতঙ্কে, অনাবাসিক জমিতে প্রকল্প বাস্তবায়নের দাবিতাহিরপুরে ৩০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ করল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদবিএনপির আদর্শে ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস (বাংলাদেশ)’-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক | দৈনিক দেশের মুখ
১৫ জুলাই ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাতের আঁধারে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ, ক্ষোভ সমর্থকদের

নিজস্ব প্রতিবেদক | দৈনিক দেশের মুখ

ঢাকার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলহাজ ইসরাফিল হোসেনের নির্বাচনী প্রচার-প্রচারণার ব্যানার ও ফেস্টুন রাতের আঁধারে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তার সমর্থকরা এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে আশুলিয়ার কাইচাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একই দিনের সন্ধ্যার পর ইসরাফিল হোসেনের সমর্থকরা এলাকায় জনসভা ও ফুটবল প্রীতি ম্যাচ উপলক্ষে ব্যানার-ফেস্টুন টানিয়েছিলেন। পরদিন সকালে গিয়ে তারা দেখতে পান, অজ্ঞাত দুর্বৃত্তরা সেগুলো ছিঁড়ে ও ভাঙচুর করে ফেলেছে।

সমর্থকদের ভাষ্য, আগামী শুক্রবার কাইচাবাড়ী এলাকায় আলহাজ ইসরাফিল হোসেনের উপস্থিতিতে একটি জনসভা ও ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানকে সামনে রেখে প্রচারণার অংশ হিসেবে ব্যানার-ফেস্টুন লাগানো হয়েছিল। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

ইসরাফিল হোসেনের সমর্থক মো. ইকবাল হোসেন বলেন, “আমি ইসরাফিল ভাইয়ের একজন সমর্থক। তিনি একজন সৎ মানুষ। শুক্রবারের অনুষ্ঠান উপলক্ষে আমরা ব্যানার-ফেস্টুন লাগিয়েছিলাম। সকালে এসে দেখি সেগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। আমরা এ ঘটনার বিচার চাই।”

এ বিষয়ে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলহাজ ইসরাফিল হোসেন বলেন, “সকালে কাইচাবাড়ী থেকে কয়েকজন সমর্থক এসে আমাকে জানান, রাতের আঁধারে কে বা কারা আমাদের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ও ভাঙচুর করেছে। বৃষ্টির মধ্যেও আমার সমর্থকরা কষ্ট করে এগুলো লাগিয়েছিল।”

তিনি আরও বলেন, “যারা এ কাজ করেছেন, তাদের প্রতি আমার আহ্বান—এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকুন। আমরা জনগণের সেবা করার লক্ষ্য নিয়ে রাজনীতি করি। স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রতিহিংসার রাজনীতি নয়, বরং সহনশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন। সকল প্রার্থীর প্রতি অনুরোধ, আপনারা আপনাদের কর্মী-সমর্থকদের সংযত থাকতে বলুন। কেউ যেন কাউকে হুমকি না দেয় এবং কারও ব্যানার-ফেস্টুন নষ্ট না করে।”

ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার দশকের অপেক্ষা, এখনও মেলেনি নিরাপদ আশ্রয় জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে রূপগঞ্জের দুই প্রতিবন্ধী বোন আছিয়া ও মরিয়মের

রূপগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ১২ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড

মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও শিক্ষার্থীদের মাঝে আশিকার বহুমুখী সহায়তা

শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে।

মহালছড়িতে ৩৫০ প্রান্তিক কৃষকের মুখে হাসির ঝিলিক: বিতরণ করা হলো সার ও বীজ

হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে– সুনামগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

রূপগঞ্জের দুইশত পরিবার আবারো উচ্ছেদ আতঙ্কে, অনাবাসিক জমিতে প্রকল্প বাস্তবায়নের দাবি

তাহিরপুরে ৩০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ করল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ

বিএনপির আদর্শে ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস (বাংলাদেশ)’-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন

১০

হরিরামপুরে আগ্রাইল দড়িকান্দি যুব সংঘের উদ্যোগে ফুটবল প্রাতি টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত।

১১

রূপগঞ্জ সাবেক মন্ত্রী গাজীর বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগে মানববন্ধন

১২

পীরগঞ্জ পৌরসভায় জি,আর চাল বিতরণে অনিয়মের অভিযোগ,২০ কেজির জায়গায় দেওয়া হলো১০ কেজি

১৩

হরিরামপুরে বয়ড়া ইউপির ৪ নং ওয়ার্ড মেম্বার মিরাজ হোসেন জনগনের আস্থা ও ভালোবাসার প্রতীক।

১৪

তাহিরপুরের সমাজসেবক রায়হান উদ্দিন রিপনের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের নিন্দা

১৫

চট্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ৪১ ওয়ার্ড ডিজাস্টার রেসপন্স টিমের সমন্বয় সভা

১৬

রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দিলেন নতুন স্বাস্থ্য কর্মকর্তা, বেতনের আশায় কর্মচারীরা কাজে যোগ দিল

১৭

মহালছড়ির ২০০ পরিবার পাচ্ছে ‘স্টার্ট ফান্ড’ প্রকল্পের মানবিক সহায়তা

১৮

যাদুকাটা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে নদীতীরবর্তী গ্রামগুলোর পাড় কাটার বিরুদ্ধে ইজারাদারদের নদীতে বাশেঁর বেড়া তৈরী চলছে

১৯

হরিরামপুরে জমি সংক্রান্ত বিরোধ জেরে অতর্কিত হামলায় ২ জন আহত -থানায় লিখিত অভিযোগ

২০