চার দশকের অপেক্ষা, এখনও মেলেনি নিরাপদ আশ্রয় জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে রূপগঞ্জের দুই প্রতিবন্ধী বোন আছিয়া ও মরিয়মের
রূপগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ১২ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড
মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও শিক্ষার্থীদের মাঝে আশিকার বহুমুখী সহায়তা
শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে।
মহালছড়িতে ৩৫০ প্রান্তিক কৃষকের মুখে হাসির ঝিলিক: বিতরণ করা হলো সার ও বীজ
হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে– সুনামগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
রূপগঞ্জের দুইশত পরিবার আবারো উচ্ছেদ আতঙ্কে, অনাবাসিক জমিতে প্রকল্প বাস্তবায়নের দাবি
তাহিরপুরে ৩০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ করল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ
বিএনপির আদর্শে ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস (বাংলাদেশ)’-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ধর্মবর্ণ নির্বিশেষে হাজারো ভক্তবৃন্দের উপস্থিতিতে শ্রী শ্রী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টায় সুনামগঞ্জ শহরের মধ্যবাজারে শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে জগন্নাথ মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।শোভাযাত্রায় নেতৃত্বে দেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) তাপশ শীল।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ এড.নুরুল ইসলাম নুরুলের প্রতিনিধি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এড. শেরেনুর আলী,আগামী পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হাছনরাজার উত্তরসূরী সালাদিন রাজা চৌধুরী, জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক বিজয় তালুকদার বিজ,জেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক এড. বিশ্বজিৎ চক্রবর্তী,জেলা বিএনপির সদস্য ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক অশোক তালুকদার,সদস্য সচিব এড. দিংপঙ্কর বণিক সুজিত,নারীনেত্রী আরতি তালুকদার কলি,জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি এড. বিমান কান্তি রায়,সাবেক সাধারন সম্পাদক বিমল বণিক,বর্তমান সভাপতি এড. গৌরাঙ্গ পদ দাস,সাধারন সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পী,জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সুহেল আহমদ,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,যুগ্ম সাধারন সম্পাদক মমিনুল হক কালারচাঁন,সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কাশেম দুলু,জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম পলাশ,জেলা পূজা উদযাপন ফ্রন্টের নেতা মঙ্গল রায়,শম্ভু বণিক,ভজন পাল,রনধীর দাস দধি,রতিশ বণিক পুতু,রামকৃষ্ণ তালুকদার সবুজ ও সজীব রায় প্রমুখ।
অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) তাপশ শীল বলেছেন,সারা বাংলাদেশের সাথে যদি কমপেয়ার করা হয় তাহলে সুনামগঞ্জ হচ্ছে সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এই সম্প্রীতিকে ধরে রেখে আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে উপস্থিত সকলের প্রতি আহজান জানান।
মন্তব্য করুন